বিগত  কয়েক দিন ধরেই চর্চায় প্রেমানন্দ মহারাজ। এবার বিতর্কে জড়িয়ে গেল বিরাট কোহলির নামও।  কয়েক মাস আগেই স্ত্রী-কে সঙ্গে নিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন বিরাট। কিন্ত একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে বৃন্দাবনের আশ্রমে যাওয়ার জন্য নাকি ৫ কোটি টাকা পেয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

  কিন্তু এই ৫ কোটির প্রসঙ্গে কোথা থেকে এল? এই অভিযোগ তুলেছেন শ্রীকৃষ্ণ জন্মভূমি সংগ্রাম ন্যাসের সভাপতি ফলাহারি মহারাজ।  তিনি দাবি করেন, রাজস্থানের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত কয়েক জন ব্যক্তি বিরাট কোহলিকে আশ্রমে আনার জন্য ৫ কোটি টাকা খরচ করেছিলেন বা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ( ফলাহারি মহারাজের দাবির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) এরপরই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে।  কিন্ত এই খবরের সত্যতা সংক্রান্ত কোনও নথি, ব্যাঙ্ক আকাউন্ট সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। 

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে যান বিরাট কোহলি অনুষ্কা শর্মা। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand Maharaj) আশ্রমে যান তারকা দম্পত্তি।  বিগত কয়েক বছর ধরেই গভীর  আধ্যাত্বিক চেতনায় মগ্ন বিরুষ্কা। লন্ডনে বেশিরভাগ সময় থাকলেও দেশে ফিরলেই প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান তারা। 

গত কয়েক বছর ধরেই এই তারকা দম্পতি নিয়মিতভাবে প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গে যোগ দেন। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান। সেখানে তাঁরা সন্ত প্রেমানন্দ মহারাজের  দর্শন করেন এবং তাঁর আশীর্বাদ নেন। সেখানে ৩০ মিনিট ছিলেন তারা, তাদের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

প্রাক্তন ভারত অধিনায়কের পরনে ছিল সাদামাটা খাকি রঙের প্যান্ট এবং খয়েরি রংয়ের টি-শার্ট । অনুষ্কা একটি বেবি পিঙ্ক রংয়ের কুর্তি এবং গোলাপি রঙের ওড়না মাথায় দিয়েছিলেন। অনুষ্কার গলায় এখন তুলসীর মালা দেখা যায়।  তারকা জুটিকে অতীতেও বারংবার প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ আশ্রমে বিভিন্ন সময়ে যেতে দেখা গিয়েছে। বারংবার সেই দর্শনের ভিডিও ভাইরাল হয়েছে।