আগামী মঙ্গলবার উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারত. কিন্তু তার আগে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেসি ম্যাচের প্রতারিতদের উরুগুয়ে ম্যাচে বিনামূল্যে টিকিট দেবে রাজ্য সরকার।সেই ম্যাচে ২২ হাজার টিকিট বিনামূল্যে বিতরণ করবে রাজ্য সরকার৷ 

 

গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় মেসির ‘গোট’ সফরের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁদেরই ভারত-উরুগুয়ে ম্যাচের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে। 

 কিন্তু কীভাবে পাবেন প্রতারিত মানুষরা টিকিট? এই বিষয়ে সমস্যা সমাধান করেছেন খোদ ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ।

 

এই কমপ্লিমেন্টারি পাস সংগ্রহ করা যাবে ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে। পাস নিতে গেলে সঙ্গে রাখতে হবে সরকারের দেওয়া বৈধ ফটো পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট)। একই সঙ্গে দেখাতে হবে গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠানের জন্য কেনা আসল টিকিটটিও।

 

 

কোথায় কোথায় টিকিট দেওয়া হবে তা-ও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। রাজা মণীন্দ্র রোডের মোহিত মৈত্র মঞ্চ, আজাদ হিন্দ বাগের মিলন মঞ্জরী কমিউনিটি হল, জেমস লং সরণীর অভয়ান কমিউনিটি হল, বিবেকানন্দ পার্কের উদ্‌যাপন কমিউনিটি হল, এজেসি বোস রোডের শুভনন্দন কমিউনিটি হল, যুবভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স ও রাজারহাট গোপালপুল সুইমিং পুল থেকে টিকিট নিতে পারবেন দর্শকেরা।

একইসঙ্গে মাননীয় ক্রীড়ামন্ত্রী নিজের সোশাল মিডিয়া পোস্টে একটি ছবি শেয়াক করা জানিয়ে দেন কোন কোন জায়গা থেকে মেসি ম্যাচের প্রতারিতরা ফ্রি-তে ভারত বনাম উরুগুয়ের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবে।

 

 ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে পুরো গ্যালারি ভরভরেন।শেষ মুহূর্তের কমপ্লিমেন্টারি টিকিট বিতরণ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। কিন্তু তার সঠিকভাবে বন্টন করা যায়নি ফলে গ্যালারি বেশ কিছু অংশ ফাঁকা ছিল একটা আন্তর্জাতিক ম্যাচে যুবভারতী না সেটা লজ্জার। উরুগুয়ে ম্যাচের টিকিট বিক্রি হাল খুব একটা ভালো না। এই পরিস্থিতিতে উরুগুয়ে ম্যাচে গ্যালারি ভর্তি করায় বড় চ্যালেঞ্জ ফেডারেশনের কাছে।