ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ৪-০ গোলে জয় পেল ব্রাজিল ।ভারতীয় ফুটবলের মক্কায় সাম্বা শো ।ম্যাচের শুরুতেই বল পেলেন ভিনিসিয়াস। প্রথম গোলমুখী শট নিলেন এস্টাডিও ।তবে তেকাঠিতে রাখতে পারলেন না। ব্রাজিল আক্রমন শুরু থেকেই ভিনিসিয়াস নির্ভর ছিল । ৫ মিনিটে প্রথম কর্নার পেল ভারত।এর পরের মিনিটে আপুইয়ার দূরপাল্লার শট একটু জন্য লক্ষ্য ভ্রষ্ট হল।৮ মিনিটে ভিনির ডিনির গোলার মত শট রুখে দিলেন গুরপ্রীত। ১২ মিনিটে বক্সের মধ্যে মনবীর বল নিয়ে দুরন্ত গতিতে ঢুকলেও আটকে গেলেন মার্কুইনহোসের কাছে। এরপর ফের দুটো সুযোগ পেলেন মনবীর। ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে শট গোলে রাখতে পারলেন না। ব্রাজিলের আক্রমন ছিল মূলত বাম প্রান্তিক ভিনি নির্ভর ফলে ভারতীয় ডিফেন্ডাররা কড়া মার্কিংয়ে রাখছিলেন রিয়াল তারকা। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হল না সেলেগাঁওদের।।২৮ মিনিটে এসতাভাবোর গোলার মত শটে পরাস্ত হলেন গুরপ্রীত। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোল হজম করলে ভারত ৪৩ মিনিটে গোল করলেন পেট্রো, তবে এই গোলের ক্ষেত্রে গুরপ্রীতের ভুল ক্ষমাহীন। 

 

 

 

 

 

দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক পরিবর্তন করলেন খালি জামিল। প্রথমার্ধে দুটি গোলেই ভুল ছিল ভুল ছিল গুরপ্রীতের। তাকে তুলে নিয়ে গিলকে নামালেন। কিন্তু ব্রাজিলের আক্রমণ আটকাটে আবারও ব্যর্থ হলেন ভারতীয় ডিফেন্ডাররা. ৫৩ মিনিটে স্যামুয়েল ব্রাজিল হয়ে তৃতীয় গোলটি করলেন। তবে তিন গোল হজম করার পরও হাল ছাড়েনি। পাল্টা প্রতি আক্রমণ শুরু করে ভারত। এরই মধ্যে মনবীর উইলিয়ামস একাধিক সুযোগ পেলেন কিন্তু কাজে লাগাতে পারলেন না। শেষ মুহূর্তে দুরন্ত একটি সেভ করলেন গিল। তবে ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ভারতের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন সেই স্যামুয়েল।

 

ভারত বনাম ব্রাজিল ম্যাচে যুবভারতী স্টেডিয়ামে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিআইপি বক্সে বসেই দেখছেন ম্যাচ।

 

ভারত প্রথম একাদশ: গুরপ্রীত সিং সান্ধু, অভিষেক সিং টেকচাম, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, মনবীর সিং, রায়ান উইলিয়ামস, সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান

 

ব্রাজিল প্রথম একাদশ: মার্কুইনহোস, ডানিলো, ডগলাস স্যান্টোস, ভিনি জুনিয়র, এস্তেভাও, ম্যাথিউজিনহো, আর্থার ডিয়াস, পেড্রো, আন্দ্রে স্যান্টোস, পেড্রো মরিসকো, গ্যাব্রিয়েল বনটেম্পো