শুক্রবার সকাল থেকে ভারতীয় খেলোয়াড়দের দাপট চলল এশিয়ান গেমস ২০২৬ জুড়ে। মাত্র আধ ঘণ্টার মধ্যে সোনা জয়ের হ্যাটট্রিক করল দেশ। শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া পদক সংখ্যার ভিত্তিতে চলতি এশিয়াডের পঞ্চম স্থানে উঠে এল ভারত। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫টিতে, যার মধ্যে রয়েছে ১৫টি সোনা, ২৫টি রুপো এবং ৩৫টি ব্রোঞ্জ।

আরও পড়ুন: ব্রাজিল দলের মেনুতে চমক, কলকাতার আতিথিয়তায় মুগ্ধ মার্কুইহোস

ক্রিকেট হোক বা কুস্তি, তীরন্দাজি হোক বা হকি, একের পর এক ক্যাটাগরিতে ভারত এগিয়ে চলেছে। কিছু খেলায় ইতিমধ্যেই জয় এসেছে। কিছু প্রতিযোগিতার ফাইনাল এখনও বাকি। তবে গান্ধী জন্মজয়ন্তীর সকাল থেকে ভারতীয় ক্রীড়া জগতে সুখবরের বন্যা। সময়ের ব্যবধানে একের পর এক পদক প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত প্রাক্তন খেলোয়াড়রাও। রিকার্ভ তিরন্দাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া কে হারিয়ে সোনা জিতল কুমকুম মোহত, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার দল। বাঙালি মেয়ে অঙ্কিতার সাফল্যে খুশি তাঁর পরিবার।

এটা যদি সূচনা হয় তাহলে পরের সুখবর এল বক্সিংয়ে।এশিয়ান গেমসে অধরা সোনা শুক্রবার সকালে মুঠোবন্দি করলেন অসমের তারকা বক্সার লভলিনা বরগোহাঁই। মহিলাদের ৭৫ কেজি ইভেন্টে চিনা প্রতিপক্ষকে কুপোকাত করে ভারতীয় বক্সিং-এর তীরন্দাজি অন্যতম সেরা তারকা দেশের মুকুটে যোগ করলেন আরও এক সোনা। 

এর পরের আধঘণ্টায় যেন এশিয়ান গেমসের প্রতিযোগিতায় রূপকথা তৈরি করে ফেললেন ভারতীয় খেলোয়াড়রা। লভলিনার স্বর্ণপদক জয়ের পর মাত্র ৩০ মিনিটের ব্যবধান, তার মধ্যেই এশিয়ান গেমসে সোনার হ্যাটট্রিক ভারতের।চিনা প্রতিপক্ষকে হারিয়ে মহিলাদের ৬৫ কেজি বিভাগে। সোনা জিতে নিলেন পারভিন হুডা।তাইওয়ানের বক্সার চেন নিয়েনকে পরাজিত করলেন তিনি।

এরপর শুরু থেকেই দাপট দেখানো অঙ্কুশ পাঙ্ঘাল বক্সিং ৮০ কেজি বিভাগে সোনা জিতলেন আজ।

 তৃতীয় হাসি আনলেন সুজিত কালকাল। কুস্তিতে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে তাজিকিস্তানের আবদুলমাজিদ কুদিয়েভের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। লড়াইটা মোটেই সহজ ছিল না। প্রথম থেকে কার্যত ব্যাকফুটে ছিলেন সুজিত। ম্যাচ সেসব আর ১০ সেকেন্ড আগে খেলা ঘোরালেন তিনি। তাঁর সোনা জয় হতেই পদক তালিকায় এক লাফে পঞ্চম স্থানে উঠে এল ভারত। চলতি এশিয়ান গেমসে কুস্তিতে প্রথম ভারতীয় খেলোয়ার হিসেবে সোনা জয়ের রেকর্ডও গড়লেন তিনি।

তবে এখানেই শেষ নয়। প্রতিযোগিতা এখনও বাকি। তাই আরও পদক জয়ের আশায় বুক বাঁধছেন ক্রীড়াবিদরা।ভারতের মহিলা হকি দল এশিয়ান গেমসে ৪৪ বছর পর সোনা জেতার সুযোগের সামনে দাঁড়িয়ে রয়েছে। ১৯৮২ সালের নয়াদিল্লি এশিয়ান গেমসে শেষবার সোনা জিতেছিল ভারত।এই ফাইনালে জিতলে সরাসরি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল।