ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসেছে ব্রাজিল দল শুক্রবার সন্ধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে স্টেট ডিনারের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে ব্রাজিল দল ছাড়াও থাকবে উরুগুয়ে এবং ভারতীয় দল অনুষ্ঠানের মুখ্য অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাশাপাশি থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রানীল খাঁ । সাধারণত লোভ ভবনে রাজ্য সরকার আয়োজিত স্টেট ডিনার হয় কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম বাইপাসের ধারে হোটেলে হবে এই সান্ধ্যকালীন ভোজ ।
কলকাতায় এসে ব্রাজিলের মৎস প্রেমে ডুবে ব্রাজিল দল ।টিমের মেনু তৈরি করছে তাঁদের দলের সঙ্গে আসা সেফরাই।
স্টেট ডিনারের মেন্যুতে ভারতীয় ও বাঙালি খাবার থাকলেও সূত্রের খবর নিজেদের তৈরি করা সেফের খাবার খাবে ব্রাজিলীয় ফুটবলাররা।
মূলত তাদের লাঞ্চ ও ডিনারের মেন্যুতে শেফের বানানো মেন্যুতে থাকছে ভাত, স্প্যাগেটি, বেকড বিনস, মাছ, চিকেন , মাংসের সালাদ, গ্রিন স্যালাড সহ অল্প ডেজার্ট। বিভিন্ন ধরনের মাছ খেতে ভালবাসেন ব্রাজিলের ফুটবলাররা। ফলে বিভিন্ন তাজা মাছ তাদের শেফ বানাচ্ছে বলে খবর দল সূত্রে।
সূত্রের খবর, সকাল থেকে গা হোটেলে নিজেদের বানানো শেফের মেনু দিয়ে ব্রেকফাস্ট সেরেছেন প্লেয়াররা। মেন্যুতে ছিল ব্রেড, ডিম সিদ্ধ, কোলা, ফ্রুটস, সবুজ সবজির স্যালাড
সকালে হালকা জিমে গা ঘামান ব্রাজিলের ফুটবলাররা।
কলকাতায় ব্রাজিলকে নিয়ে উন্মাদনা চরণে যা মন ছুয়ে গেছে ব্রাজিল ফুটবলার মার্কনুস থেকে কোচ আনসেলত্তি।
মার্কুইহোস বলেন, "আমি খুব খুশি ভারতে এসে এখানে দারুন ভাবে স্বাগত জানানো হয়েছে। আমি খুব উত্তেজিত ভারতের বিরুদ্ধে খেলার জন্য।। আমাদের কলকাতাতে দারুন অভ্যর্থনা জানান হয়েছে।ভারতের সঙ্গে ব্রাজিলের গভীর যোগ আছে ব্রাজিলের অনেকে সমর্থক এখানে আছেন।"
ব্রাজিল কোচ বলেছেন, "আমাদের এখানে যেভাবে স্বাগত জানানো হয়েছে তাতে আমরা খুবই খুশি এবং অভিভূত।"
















