আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেননি। কিন্তু রোনাল্ডোর সঙ্গে পর্তুগাল দলের ভাঙন প্রকাশ্য়ে। কোচ হোর্হে জেসাসের সঙ্গে বিবাদের জেরে পর্তুগাল শিবির ছাড়তে বাধ্য হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে। 

  কোচের সঙ্গে রোনাল্ডোর মনোমালিন্য চলছিল। এবার তা বিস্ফোরণ ঘটল। । নরওয়ের বিরুদ্ধে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ হোর্হে জেসাস মাঠে নামাননি সিআরসেভেনকে। মাঠে নামানোর জন্য ওয়ার্ম আপ করানোর পরও তাঁকে খেলানো হয়নি। ডেনমার্কের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচেও তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়লেন রোনাল্ডো।  দেশের ফুটবল সভাপতির সঙ্গে কথা বলে শিবির ছেড়়ে চলে যান।

 রোনাল্ডো এই বিষয়ে বলেছেন, “জাতীয় দলের কোচের সাংবাদিক সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর, আমি জাতীয় দলের শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উপযুক্ত সময়ে, কী কারণে আমি জাতীয় দলের শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সেই সত্যিটা পর্তুগালের সমস্ত মানুষের সামনে তুলে ধরব। এই জাতীয় দলের প্রতি আমি সবসময়ই নিজেকে উজাড় করে দিয়েছি। এই মুহূর্তে আমি পর্তুগাল এবং আমার সমস্ত সতীর্থকে শুভকামনা জানাতে চাই।”

আসলে কোচের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক একেবারে তলানিতে। কোচ হোর্হে জেসাসে বলেছেন, “একজন বড় প্লেয়ার মানেই তাঁকে বিশেষ সুবিধা দেওয়া যায় না। বিশেষ সম্মান পেতে পারেন। সুবিধা নয়। সেটাই আমার ফুটবলারদের বলে দিয়েছি। এখানে আমিই শেষ কথা।” 

 এদিকে, বিশ্ব চ্যাম্পিয়নদের জয়যাত্রা অব্যাহত। নেশন্স লিগে তাদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–১ উড়িয়ে দিল স্পেন। লামিনে ইয়ামাল দুটি গোল করেন। এ দিন ফের দু'মিনিটের মধ্যে প্রথম গোলটি করেন।