আগামী ৪ অক্টোবর নির্বাচক প্রধান হিসেবে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে অজিত আগরকরের স(Ajit Agarkar)। কিন্তু তার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি। কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir ) সঙ্গে আলোচনায় বসলেন নির্বাচকরা,  কিন্তু সেই বৈঠকে দেখা গেল না মুখ্য নির্বাচককেই।

বর্তমানে ভারতীয় দল রয়েছে গুয়াহাটিতে। এখানেই ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ।  মঙ্গলবার গুয়াহাটিতে বৈঠকে বসে জাতীয় নির্বাচক কমিটি। এ দিন বৈঠকে উপস্থিত ছিলেন না অজিত আগরকর। অন্তর্বর্তী প্রধান নির্বাচকের ভূমিকা পালন করলেন প্রজ্ঞান ওঝা।

দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে একসঙ্গে সব নির্বাচককে দেখা যায় না। কিন্তু সামনে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য পূর্ণাঙ্গ দল বাছাই করতে হবে। তাছাড়া ইন্ডিয়া এ দলেরও একটি সিরিজ আছে। সেই দলও বাছতে হবে। একাধিক বিষয় নিয়ে নির্বাচকরা কথা বলেন হেড কোচের সঙ্গে। আগরকরের অনুপস্থিতিতে নেতৃত্ব দিলেন প্রজ্ঞান ওঝা, তাতে মোটামুটি পরিষ্কার বোর্ড তাঁকেই আগরকরের উত্তরসূরি হিসাবে দেখছে।পরবর্তী নতুন চেয়ারম্যান ঠিক না হওয়া পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাতে পারেন প্রাক্তন স্পিনার।

মাঝে শোনা গিয়েছিল, আগরকরের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়া হতে পারে। আগামী বছর যেহেতু ওয়ানডে বিশ্বকাপ রয়েছে।  কিন্তু গত কয়েক মাসে আগরকরের একাধিক সিদ্ধান্তে বিতর্ক, অসন্তোষ তৈরি হওয়ায় পরিস্থিতি বদলে গিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা হচ্ছে না। আগরকরকে ধন্যবাদ জানিয়ে চিঠিও দেওয়া হয়ে গিয়েছে বোর্ডের পক্ষ থেকে।  খুব দ্রুত মুখ্য নির্বাচক পদে কাউকে আনা যাবে না। নিয়ম মতো আগে বিজ্ঞাপন দিতে হবে। এর পর বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার নিতে হবে। গোটা প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। এরই মধ্যে প্রধান নির্বাচক পদের জন্য নাম ভাসছিল প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল। কিন্ত আপাতত দায়িত্ব সামলাবেন প্রজ্ঞান। কারণ বর্তমান নির্বাচকদের মধ্যে তিনিই সব থেকে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন। 

এদিকে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে অসমের কামাক্ষা মন্দিরে পুজো দিলেন গম্ভীর।