এশিয়ান গেমসে উইমেন্স 4x400 মিটার রিলেতে গোল্ড মেডেল জিতলেন কিরণ পাহাল, প্রাচী চৌধুরী, পুভাম্মা মাচেত্তিরা এবং ভিত্যা রামরাজ।পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে বাজিমাত ভিত্যার। এবারের এশিয়ান গেমসে ভারতের ষষ্ঠ স্বর্ণপদক। সব মিলিয়ে ৫৩ পদক।

এই মুহূর্তে মেডেল টেবিলে ভারত উঠে এসেছে ১০ নম্বরে। 

 

 

 

 দিনের শুরুতে পঞ্চম সোনা আসে মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে। চলতি এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত সোনা জিতলেন নীরু ধান্ধা ।

এর আগে মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে দলগত বিভাগে নেমেছিলেন নীরু। অসীমা অহলাওয়াত এবং মনীষা কিরকে সঙ্গী করে রুপো জিতেছিলেন ছিলেন। একই দিনে জোড়া পদক জিতলেন নীরু।

 

 

 

 বেলাশেষে ষষ্ঠ সোনা জয় ভারতের।মহিলাদের ৪*৪০০ মিটার কিরণ পাহারা, প্রাচী ও বিদ্যা রামরাজরা ট্রাকে ঝর তুললেন। ৩ মিনিট ২৯ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করেন ভারতের মেয়েরা।

 

রিলে রেসের শুরুটা করেন কিরণ। ব্যাটন হস্তান্তরের সময় তিনি তৃতীয় স্থানে ছিলেন। এরপর দ্বিতীয় লেগে দৌড়নোর দায়িত্ব পান অভিজ্ঞ এমআর পুভাম্মা। ট্র্যাকে ঝড় তুলে একে ফিনিস করেন। তৃতীয় লেগে সেই লিড নিখুঁতভাবে ধরে রাখেন প্রাচী। অ্যাঙ্কর হিসেবে দৌড়নোর দায়িত্ব ছিল বিদ্যা রামরাজের কাঁধে। দুরন্ত ফিনিশ করে ভারতে সোনা যায় নিশ্চিত করেন বিদ্যা ।

 

এশিয়ান গেমসে এই ইভেন্টটি অন্তর্ভুক্ত হওয়ার পর মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে এটাই ভারতের প্রথম সোনা।

 

এছাড়া ৪*৪০০ পুরুষ ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল।