জেল হেফাজত থেকে মুক্তি পেতেই বাংলা দলে ফিরলেন অভিষেক পোড়েল(Abhisek Porel )। রঞ্জি ট্রফির জন্য অসমের বিরুদ্ধে ২-৫ অক্টোবর একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলা দল। সোমবার সেই ম্যাচের জন্য বাংলার দল নির্বাচন দল। প্রস্তুতি ম্যাচে দলের অধিনায়ক করা হয়েছে সুদীপ চট্টোপাধ্যায়কে। তবে সবথেকে উল্লেখযোগ্য হল চলতি মরশুমে বাংলার প্রাথমিক স্কোয়াডে না থাকলেও এই ম্যাচের জন্য দলে ফিরলেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার। ইতিমধ্যেই বাংলা দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন অভিষেক।
আইনি মামলাকে ঘিরে দীর্ঘদিন ধরেই অভিষেক পোড়েলের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছিল। চলতি মরশুমে তিনি খেলতে পারবেন কি না, এমনকি তাঁর ক্রিকেট কেরিয়ার থমকে যাবে কি না—চলছিল নানা জল্পনা।তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলার অনুশীলন ম্যাচের বাংলা দলে প্রত্যাবর্তন হল অভিষেকের।
অভিষেকের জন্য অবশ্য পথটা সহজ হবে না। সমালোচনা, কটাক্ষ—সবই চলবে। কিন্তু ব্যাট হাতে কি সেই সমালোচনাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতে পারবেন অভিষেক? উত্তর দেবে সময়। তবে শৃঙ্খলা বজায় রেখে নিজের ক্রিকেটে মন দিতে পারলে তাঁর প্রতিভা নিয়ে সন্দেহ নেই।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং অত্যাচারের অভিযোগে গত ১১ই আগস্ট তাঁকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। গত ১১ অগাস্ট চুঁচুড়া জেলা আদালতের পক্ষ থেকে অভিষেককে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর ৩৫ দিন জেলে কাটাতে হয় অভিষেককে।
এরপর অবশ্য জামিন পেয়ে বাংলা দলের অনুশীলনে যোগ দেন। গত ২১ অগাস্ট বাংলার লাল ও সাদা বলের স্কোয়াড ঘোষণা হয়। লাল বল এবং সাদা বলের জন্য দুটি আলাদা স্কোয়াদ ঘোষণা করা হয়েছিল। কিন্তু একটিতেও নাম ছিল না অভিষেক পোড়েলের। জেল হেফাজতে থাকায় তরুণ ক্রিকেটারকে নিয়ে প্রথম থেকেই বিষয়টি নিয়ে ঘিরে চলো নীতি নিয়ে ছিল সিএবি।
















