তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Trinamool MLA Kunal Ghosh) উপর একের পর এক আক্রমণ। হাই কোর্টের পরে এবার রাজ্য মানবাধিকার কমিশনে (State Human Rights Commission) গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। তাঁর আবেদনে জরুরি ভিত্তিতে শুনানির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টেয় এই মামলার শুনানি হবে। সোমবার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আইপি মুখোপাধ্যায় (Commission Chairman Retired Justice IP Mukherjee) কাছে বিস্তারিত লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দেন কুণাল ঘোষ। সঙ্গে ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায় (Baishwanar Chattopadhyay)। অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই কমিশন মামলাটি জরুরি ভিত্তিতে গ্রহণ করেছেন। চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনের পুলিশের আই জি-ও। এবং কমিশন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। যেকোনো মানুষ শান্তিপূর্ণ ভাবে যেকোনো কাজ করতে পারেন। তাঁকে যদি বার বার সেই কাজে বাধা দেওয়া হয় এবং তাঁর উপর হামলা করা হয় তা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পরে এমনটাই জানিয়েছেন রাজ্য মানবাধিকার কমিশন।  

আরও পড়ুন: ১৮-র নীচে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয়? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

উত্তরপাড়া, বেলেঘাটা-সহ একাধিক বার তৃণমূল বিধায়কের উপর হামলা হয়েছে। দুদিনই তাঁর গাড়ির কাচ ভেঙে ফেলা হয়। উত্তরপাড়ায় ইট,পাথর,রড দিয়ে আক্রমণের পরের দিন আবার বেলেঘাটায় (Beleghata) তাঁর উপর আক্রমণ করা হয়। এদিন হাতুরি দিয়ে তাঁর গাড়ির কাচ ভেঙে ফেলে দুষ্কৃতীরা। এমনকি ওই দুষ্কৃতীদের হাতে রিভলভার ছিল। এই সব সব করিয়েছে বিজেপি এমনটাই অভিযোগ করেন কুণাল ঘোষ। এমনকি রাজ্য জুড়ে দলের কর্মীদের উপর হামলা ও হুমকির অভিযোগও কমিশনের সামনে তুলে ধরা হয়েছে। শুনানিতে উপস্থিত থাকার জন্য কলকাতা পুলিশের কমিশনার, বেলেঘাটা, নারকেলডাঙা, ফুলবাগান, উত্তরপাড়া (Uttarpara) ও কালীঘাট থানার ওসি এবং চন্দননগর পুলিশ কমিশনারেট সবাইকে নোটিশ পাঠানো হচ্ছে বলে জানান কুণাল। তাঁরা নিজে অথবা তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে শুনানিতে উপস্থিত থাকবেন। 

কুণাল ঘোষের অভিযোগ, তাঁর উপর হামলার একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ্যে এলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাঁদের আড়াল করার চেষ্টা চলছে।