পাকিস্তান (Pakistan) সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলার ছক কষা হচ্ছিল আফগানিস্তানে (Afghanistan)। সেই হামলার ষড়যন্ত্র ভেস্তে দিল আফগান বাহিনী। তারা খতম করল ২৮ পাকিস্তানি জঙ্গিকে। জখম আরও ৩২। 

আরও পড়ুন: সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা হয়েছে, বেলেঘাটায় প্রাণঘাতী হামলার পর বিস্ফোরক কুণাল

রবিবার আফগানিস্তানের (Afghanistan) প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, শনিবার পাকিস্তান সীমান্ত পেরিয়ে একটি সশস্ত্র জঙ্গির দল ঢুকে পড়েছিল পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের কামদেশ জেলায়। এই দলে ছিল আইএস জঙ্গিরা। একই সঙ্গে ছিল আফগানিস্তানের আগের সরকারের প্রাক্তন সেনারাও। পাকিস্তানি মিলিশিয়া এবং গুপ্তচর সংস্থা আইএসআই তাদের প্রশিক্ষণ দিয়ে, সাহায্যের নামে পাকিস্তানে নিয়ে গিয়ে আবার নুরিস্তানে পাঠিয়েছে। জঙ্গি হামলার উদ্দেশ্যেই এই দল আফগানিস্তানের প্রবেশ করেছিল। তবে ২৮ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। কিছু সঙ্গী প্রাণ হাতে নিয়ে পাকিস্তানের দিকে পালিয়েছে।

আরও পড়ুন: ‘জয় বাংলা’স্লোগানে বিপত্তি! জাসদ দফতরে বিএনপির হামলা

এর পাল্টা পাকিস্তানের তথ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, নুরিস্তানের ঘটনায় পাক সেনা বা আইএসআইয়ের কোনও দায় নেই। আগফানিস্তানের দাবি মিথ্যা এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।