অসমের (Assam) গুয়াহাটিতে আটক ককরোচ জনতা পার্টির (Cockroch Janata Party) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) ও তাঁর টিম। রবিবার অসমের সচিবালয়ের সামনে তাঁদের আঞ্চলিক স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রথম বৈঠক ছিল। CJP-র দাবি, বৈঠক ভেস্তে দিতেই পথে পথে দলের নেতা-কর্মীদের আটক করা হয়েছে। গোটা ঘটনাকে 'স্বৈরাচারী' বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে সিজেপি।

আরও পড়ুন: কমিশনে নয় আইপিএলে থাকা উচিত জ্ঞানেশের, চরম কটাক্ষ সিজেপির

সিজেপি-র অভিযোগ, বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই ওই এলাকায় দুই দিকের রাস্তা ভারী ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। রাঙ্কা (Ashutosh Ranka) বলেন, 'হিমন্ত বিশ্বশর্মা ভয় পেয়েছেন।' ককরোচদের দাবি, এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহারের সরঞ্জামও মোতায়েন করা হয়েছিল।  শনিবারই বৈঠকে যোগ দিতে গুয়াহাটি পৌঁছেছিলেন সিজেপি-র সহ-আহ্বায়ক রাঙ্কা। রবিবার অনুষ্ঠানের পথে তাঁকেও কয়েকজন স্বেচ্ছাসেবকের সঙ্গে আটক করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: গ্ল্যামারের আড়ালে এক অবহেলিত অধ্যায়: আজ কোথায় ‘জন্মভূমি’র সেই নিমাই ঘোষ

কতজন স্বেচ্ছাসেবক-সহ রাঙ্কাকে আটক করা হয়েছে, কোন থানায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। কেন আটক করল পুলিশ তাও তারা ব্যাখ্যা করেনি। আশুতোষের আটকের খবর প্রকাশ্যে আসতেই সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও হিমন্তকে নিশানা করে তাঁর প্রশ্ন, “Why so scared, Himanta?” অর্থাৎ "এত ভয় পাচ্ছেন কেন হিমন্ত?" এই ঘটনাকে ঘিরে ককরোচ জনতা পার্টির সঙ্গে অসম প্রশাসনের চলতি টানাপড়েন আরও বাড়ল।