মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ অথবা জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণ নিয়ে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে চাপের মুখে উত্তরপ্রদেশে জ্ঞানেশের দু'টি কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (Election Commission Of India)।
আরও পড়ুন: নির্বাচন প্রভাবিত করতে এক্সিট পোল সংস্থাকে কয়েক কোটি! ইউটিউবারদের লক্ষাধিক টাকা বিজেপির
শুক্রবার অর্থাৎ আজ মিরাটে এবং ২৮ সেপ্টেম্বরে বারাণসীতে তরুণ ভোটারদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দু'টি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে বক্তৃতা দেওয়ার কথা ছিল খোদ মুখ্য নির্বাচন কমিশনারের। এর মধ্যে আচমকাই স্থগিত করা হল দুটি অনুষ্ঠান। তবে কমিশনের দাবি, চলতি বিতর্কের সঙ্গে কর্মসূচি স্থগিত করার কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: আজ বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, পুজো দেবেন সর্বমঙ্গলা মন্দিরেও
এসআইআর-সহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসায় বিতর্কে নির্বাচন কমিশন। এই বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই বিরোধী দলগুলি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে 'বিজেপির হয়ে ভোটচুরির' অভিযোগ এনেছে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে সহকর্মীদের অন্ধকারে রেখে এসআইআর সংক্রান্ত একাধিক বিতর্কিত সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়ার অভিযোগও রয়েছে।
















