অনেক হয়েছে ভোট চুরি, এবার নির্বাচন কমিশনকে ঠিক করার সময় এসে গিয়েছে, বুধবার দিনভর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধী দলের নেতাদের নানা মন্তব্যের পর রাতেই নিজেদের আগামী কর্মসূচির আভাস দিল ককরোচ জনতা পার্টি (CJP)। বিজেপির অন্যতম মুখপাত্র সৌরভ দাস (Saurav Das) সোশ্যাল মিডিয়া লাইভে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ কিংবা স্কুল ঠিক করো অভিযান করে কোন লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের সাংবিধানিক অধিকার প্রয়োগের যে জায়গা অর্থাৎ নির্বাচন সেখানে কারচুপি বন্ধ হচ্ছে। এরপরই রাতে আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) সোশ্যাল মিডিয়া পোস্টে জানান আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেও (Abhijit Deepke)।

আরশোলাদের নিট (NEET Scam) আন্দোলন বিজেপির ভিত নাড়িয়ে দিয়েছিল। এবার কি মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের রাতের ঘুম উড়তে চলেছে? বিজেপির সোশ্যাল মিডিয়া পোস্টে অন্তত তেমনই ইঙ্গিত বলে মনে করছে জেএন জি। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আশুতোষ আজকের সাংবাদিক বৈঠকের যে পোস্ট করেছেন তার ক্যাপশনে লিখেছেন 'নির্বাচন কমিশন ঠিক করো' এবং একদম শেষে লিখেছেন, 'Gyanesh bro, its done bro'। ফলে খুব স্বাভাবিকভাবেই আন্দাজ করা যাচ্ছে যে আরশোলাদের এবারের কর্মসূচি কমিশনারের পদত্যাগের দাবিতে হওয়া অসম্ভব নয়। 

আরও পড়ুন: নির্বাচন সদনে বেনজির সংঘাত! ভোটার তালিকা ‘দখলে’র প্রশ্নে কাঠগড়ায় প্রযুক্তি প্রধান সীমা

নির্বাচন কমিশনের অন্যান্য পদাধিকারীদের অন্ধকারে রেখেই এসআইআর নিয়ে একা সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গত ১০ মাসে কমপক্ষে ১৪ বার লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন তিন সদস্যের নির্বাচন কমিশনের দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। এই খবর প্রকাশিত হওয়ার পরেই জ্ঞানেশের গ্রেফতারির দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আপ নেতা কেজরিওয়ালও জ্ঞানেশের গ্রেফতারির দাবিতে সরব হন। রাহুল গান্ধীর সহ সব বিরোধী নেতৃত্বের গলায়। সোশ্যাল মিডিয়া জুড়েও শুরু হয়েছে আলোচনা। এখন সিজেপি এই সংক্রান্ত দাবি নিয়ে কোনও কর্মসূচি বা আন্দোলনের ঘোষণা করে কিনা সেটাই দেখার।