পরপর বন্দুকবাজের হামলা দক্ষিণ আফ্রিকায়। মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। এই হামলার পিছনে সন্ত্রাসবাদের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রধানমন্ত্রীর, 'মন কী বাত'-এ সার্জিক্যাল স্ট্রাইকের ১০ বছর পূর্তিতে বার্তা

শনিবার সন্ধেয় জোহেনেসবার্গের একটি পানশালায় প্রথম হামলার ঘটনা ঘটে। পানশালায় হঠাৎ ঢুকে পড়ে ৮ জন দুষ্কৃতী। তারপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এইহামলায় মৃত্যু হয় ১৭ জনের। আহত হন আরও ১৫ জন। পানসালার ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে এলাকা ছাড়ার আগে বাইরে পার্ক করা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে যায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন: বিরোধীদের নিশানায় জ্ঞানেশ, “সিদ্ধান্ত সর্বসম্মত”, দাবি শুভেন্দুর

প্রথম হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দ্বিতীয় হামলার ঘটনা ঘটে রবিবার ভোররাতে। কেপটাউনের টাউনশিপে একটি বিনোদন কেন্দ্রের বাইরে দুষ্কৃতী হামলায় ১০ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১১ জন। এই ঘটনায় রবিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পলাতকদের খোঁজ চালাচ্ছে পুলিশ।