আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার একাধিক আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর। কলকাতা পুলিশের (Kolkata Police) একাধিক শীর্ষকর্তা-সহ পশ্চিমবঙ্গ পুলিশের ২৩ জন আধিকারিককে বদলি করলেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সরিয়ে দেওয়া হলো কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনের দেবেন্দ্র প্রকাশ সিংকে। তাঁকে উত্তরবঙ্গের আইজি-আইবি করে পাঠানো হয়েছে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম। 

আরও পড়ুন: ভোটের পর এবার জলের অধিকার! জ্যোতিনগরে জল বন্ধ নিয়ে হাইকোর্টে PIL

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে রাজ্য পুলিশের ডিআইজি-আইবি পদে বদলি করা হয়েছে। এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গিকে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের দায়িত্ব। কলকাতা পুলিশের সাইবার শাখায় নতুন ডিসি হচ্ছেন আই পি এস সৌম্যদীপ ভট্টাচার্য। বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি-ডিডি আইপিএস কাজী শামসুদ্দিন আহমেদ।

এক নজরে দেখে নেওয়া যাক পুলিশ আধিকারিকদের রদবদলের তালিকা- 

  • • কলকাতার ট্রাফিক পুলিশের নতুন যুগ্ম কমিশনার- ভোলানাথ পাণ্ডে (IPS), তিনি রাজ্য পুলিশের ডিআইজি-আইবি পদে ছিলেন।
  • • কলকাতা পুলিশের যুগ্ম কমিশনের নিরাপত্তা পদে দায়িত্ব পেয়েছেন IPS সুখেন্দু হীরা।
  • • এসসিআরবি-র আইজিপি হলেন IPS শঙ্খশুভ্র চক্রবর্তী।
  • • WBPHIDCL এর ডিআইজি পদ থেকে আইপিএস দেবর্ষি দত্তকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার করা হয়েছে।
  • • মালদহে সিআইডির এসএস পদে দায়িত্ব পেলেন আইপিএস ধৃতিমান সরকার। 
  • • সিআইডির SS হলেন IPS নীমা নরবু ভুটিয়া। 
  • • বারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি আইপিএস কুন্তল বন্দ্যোপাধ্যায়। 
  • • আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার হলেন WBPS কৌস্তভদীপ্তা আচার্য। তিনি আগে দার্জিলিং এর অতিরিক্ত পুলিশ সুপারের পদে ছিলেন।
  • • বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার WBPS অভিষেক রায়। 
  • • কালিম্পিংয়ের নতুন অতিরিক্ত পুলিশ সুপার WBPS পূর্ণিমা শেরপা।
  • • মালদহ গ্রামীণের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হলেন কুণাল বর্ণাবাস এবং মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পেলেন মানবেন্দ্র দাস।