ভোটের অধিকার নিয়ে বিতর্কের পর এবার প্রশ্ন পানীয় জল নিয়ে! কলকাতার বুকে জ্যোতিনগর (Jyotinagar) কলোনির প্রায় ৫ হাজার বাসিন্দার জল সরবরাহ (Water Supply) বন্ধ থাকার অভিযোগ ঘিরে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের করলেন তৃণমূল কংগ্রেস নেতা সামিরুল ইসলাম (Samirul Islam)। সামিরুলের দাবি, গত দু’মাসেরও বেশি সময় ধরে জ্যোতিনগর কলোনির কলকাতা পুরসভার (Kolkata Municipality) কলগুলি কার্যত শুকনো। তাঁর অভিযোগ, কোনও প্রত্যন্ত এলাকা নয়, খোদ কলকাতা শহরের মধ্যে একটি এলাকাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সামিরুল স্পষ্ট করেই জানান, সংশ্লিষ্ট বাসিন্দারা একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের হওয়ার কারণেই তাঁদের জল সরবরাহ বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন: 'ভোট চোর' জ্ঞানেশের ঘুষ কাণ্ড প্রকাশ্যে! ফাঁস মুখ্য নির্বাচন কমিশনারের আরও এক কেলেঙ্কারি
এক্স হ্যান্ডেলে পোস্ট করে এদিন সামিরুল লেখেন, সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ বন্ধের পিছনে একটি নির্দিষ্ট কারণ রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দারা একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের হওয়ার কারণেই তাঁদের জল সরবরাহ বন্ধ করা হয়েছে।
I filed a Public Interest Litigation (PIL) in the Calcutta High Court. Do you know the reason? It's not about inclusion of names in the voters' list, but to secure the right of around 5,000 residents of a hamlet to have access to drinking water. Before election voting right of lakhs of people were theft. After election now the turn is for drinking water.. Water is life. Unfortunately, that precious drinking water was snatched away from a section of people after the Kolkata Municipal Corporation (KMC) stopped water supply to Jyotinagar Colony. This place isn't located in some remote village in a corner of West Bengal — it's in the heart of the city of joy Kolkata. The tap water service was stopped for a particular reason, and it has now been over two months that all the KMC taps here remain dry. After the BJP came to power, the water supply was discontinued — and it was discontinued because those affected belong to a particular religion. Is this what development looks like — where access to drinking water depends on religion? We have faith in the judiciary, and I hope we will get proper justice.
— Samirul Islam (@SamirulAITC) September 26, 2026
তিনি প্রশ্ন তোলেন, এটাই কী তবে উন্নয়ন, যেখানে পানীয় জলের অধিকার ধর্মের ওপর নির্ভর করে? ধর্মের ভিত্তিতে পানীয় জলের মতো মৌলিক পরিষেবা পাওয়ার অধিকার কি নির্ধারিত হতে পারে? তাঁর আরও দাবি, জ্যোতিনগর কোনও প্রত্যন্ত গ্রাম নয়, কলকাতা শহরের মধ্যেই অবস্থিত। এই পরিস্থিতিতে প্রায় ৫ হাজার মানুষের পানীয় জলের সংকট তৈরি হয়েছে। মামলা করে বিচারব্যবস্থার উপর আস্থা প্রকাশ করেছেন সামিরুল ইসলাম। তাঁর আশা, আদালতের হস্তক্ষেপে সংশ্লিষ্ট বাসিন্দারা ন্যায্য অধিকার ফিরে পাবেন।
















