শ্রীরামপুরে সভায় যাওয়ার আগে কুণাল ঘোষের উপর হামলা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তোপ, পুলিশ কোথায়? ওরা এবার উর্দি ছেড়ে বিজেপির (BJP) ঝান্ডা ধরুক। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, আমি যাতে না যেতে পারি তার জন্য গৃহবন্দি করে রাখা হয়েছে। রাস্তা প্রায় বন্ধ। এটা কি প্রশাসন চলছে? আমাদের বিধায়ক যাতে সভায় না যেতে না পারেন, তার জন্য হামলা করা হয়েছে। গাড়ি (Car) ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছে। উত্তরপড়ায় পুলিশ ছিল না। এটা সরকার চলছে? সভা করতে দেবে না? এমনিতেই সভা করতে গেলে কোর্ট থেকে অনুমতি নিতে হয়। তারপরেও গুন্ডামি। ১৫ দিন আগে অনুমতি নেওয়া। যেভাবে জ্যাম করে রাখা হয়েছে তা আফ্রিকার কোনও দেশেও এমনটা হয় না।
এরপরেই মমতা বলেন, ওরা নাকি ভোটে জিতে এসেছে। জেতার পরেও ওদের এতো ভয় কেন? ওরা জানে ওটা মানুষের ভোট ছিল না। পুলিশকে সামনে রেখে চলছে বিজেপির হামলা। এটা বেশিদিন চলবে না। মানুষই জবাব দেবে।
















