রাজনৈতিক পালাবদলের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) স্ত্রী দূর্বা সেন বন্দ্যোপাধ্যায়ের (Durba Sen Bandyopadhyay) চাকরির দফতর পরিবর্তন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (CPM leader Shatarup Ghosh)। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দল বদলে বিজেপির বি টিমে যোগ দেওয়ার পরই রাজ্য সরকার তাঁর স্ত্রীর বনদফতরে চাকরি হয়েছে।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী আগে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং দফতরে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাঁকে কোনও কারণে সেখান থেকে সরিয়ে অন্য একটি দফতরে পাঠানো হয়। কিন্তু সেই দফতর ছিল তাঁর নাপসন্দ। এরপরই রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তাঁর স্ত্রীর বনদফতরে চাকরি হওয়া নিয়ে প্রশ্ন তোলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।
একদিকে নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি, চাকরিপ্রার্থীদের পুলিশের অত্যাচারের শিকার হতে হচ্ছে আন্দোলন করার ফলে। আর অন্যদিকে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে চাকরি সংক্রান্ত সুবিধা দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।
















