দেশবাসীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার 'অপরাধে' অভিযুক্ত জ্ঞানেশ কুমারকে আইপিএলে যাওয়ার পরামর্শ দিলেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভোট চুরির অভিযোগে বিদ্ধ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ক্রমশই বাড়ছে বিতর্ক। কেরালায় পূর্ত বিভাগের কেলেঙ্কারি সামনে আসার পর এবার জ্ঞানেশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কেরলমের প্রাক্তন মুখ্য সচিব জিজি টমসনের। তাঁর দাবি, ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে লড়তে প্রস্তাব দিয়েছিলেন দেশের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার। এরপর সোশ্যাল মিডিয়া লাইভে এসে জ্ঞানেশকে (Gyanesh Kumar) চরম কটাক্ষ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Abhijit Dipke)। বললেন, যেভাবে ওপেন ডিলিং হচ্ছে তাতে আইপিএলের থাকা উচিত জ্ঞানেশের।

দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদে থেকে বিজেপির অঙ্গুলি হিলনে যেভাবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম কাটার অভিযোগ রয়েছে জ্ঞানেশের বিরুদ্ধে। ১০ মাসে ১৪ বার অপর দুই কমিশনারের তাঁর কর্মকাণ্ডের বিরোধিতা করার তথ্য দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হতেই সারা দেশে জ্ঞানেশের পদত্যাগের দাবি জোড়ালো হয়েছে। বিজেপির আল্টিমেটাম শেষ হওয়ার পরই আগামী গান্ধী জয়ন্তী থেকে বেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন ককরোচরা (CJP)। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাকি ২ কমিশনারের ছবি পোস্ট করে ঐক্যের বার্তা দিয়ে যতই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুক কমিশন আসলে ভোট জালিয়াতির মুখোশ খুলে গেছে। তাই লিখে দিকে একটাই আওয়াজ, 'জ্ঞানেশ ব্রো ইটস ডান ব্রো'। সমাজমাধ্যমে ট্রেন্ডিং এই ক্যাপশন সিজেপির (CJP)। এবার বড় আন্দোলনে নামার আগে সোশ্যাল মিডিয়া লাইভে এসে অভিজিৎ এবং আশুতোষ রীতিমতো কটাক্ষ করলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। টমসনকে বিজেপির হয়ে ভোটে লড়ার যে প্রস্তাব জ্ঞানেশ দিয়েছিলেন, এই প্রসঙ্গে অভিজিতের মন্তব্য, ওনার কমিশনে নয় বরং আইপিএলে থাকা উচিত। ওপেন ডিলিং করছেন। আইপিএলে যেমনটা হয় যে এই দলের প্লেয়ার পছন্দ হল তো আমি কিনে নিলাম। এই নাকি মুখ্য নির্বাচন কমিশনারের নমুনা।' 

টমসন জানান, ২০১৬ সালে বিমানে চেপে দিল্লি যাওয়ার সময় বিজেপির হয়ে তাঁকে ভোট লড়ার প্রস্তাব দেন জ্ঞানেশ। শুধু তাই নয় কেরালমের প্রাক্তন মুখ্য সচিবকে রাজি করাতে জোরালো যুক্তিও খাড়া করেন। মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সামনে আসতেই সরব বিরোধীরা। এসবের মধ্যে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর মুম্বই থেকে নিজেদের প্রতিবাদ কর্মসূচি শুরু করতে চলেছে ককরোচ জনতা পার্টি।