ফেসবুকের (Facebook) সূত্র ধরে মুর্শিদাবাদের (Murshidabad) এক যুবকের প্রেমে পড়েছিলেন বাংলাদেশি (Bangladesh) বধূ। সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার আশায় নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে ভারতে (India) ঢোকার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সীমান্তেই থেমে গেল সেই পরিকল্পনা।
আরও পড়ুন: ‘কবির প্রাণেশ্বরী’, উৎপল সিনহার কলম
মঞ্জিরা বিবি নামে ওই মহিলা আদতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা। অনেক ছোট বয়সে বাংলাদেশের ইউসুফ শেখের সঙ্গে বিয়ে হয়ে যায় তাঁর। বিবাহ সূত্রে তিনি চলে যান বাংলাদেশে। দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ফেসবুকের সূত্র ধরেই মুর্শিদাবাদের বাসিন্দা ডালিম নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় মঞ্জিরার। কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।
আরও পড়ুন: তামিলনাড়ুর পর বাংলাতেও পার্টি অফিস টিভিকে-র
এর পরেই বদলে যায় মঞ্জিরার পরিকল্পনা। বাংলাদেশের সংসার ছেড়ে মুর্শিদাবাদে ফিরে ডালিমের সঙ্গে নতুন করে সংসার পাতার সিদ্ধান্ত নেন তিনি। সেই উদ্দেশ্যেই নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে সীমান্ত দিয়ে গোপনে ভারতে ঢোকার চেষ্টা করেন তিনি।
তবে সীমান্ত পার হওয়ার আগেই বিএসএফের নজরে পড়ে যান তিনি। আটক করার পর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুরো ঘটনায় কোনও দালালচক্র যুক্ত ছিল কি না, কিংবা সীমান্ত পার হওয়ার পরিকল্পনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
















