ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে জিতল ভারত। বিরাট কোহলি -গিলের শতরানের ভর করে সহজেই জয় পেল ভারত।

 

 

ম্যাচে টস জিতে ফিল্ডিং নিলেন শুভমান গিল। শুরুটা দারুনভাবেই করে ক্যারিবিয়ানরা। ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে ১০১ রানের দুরন্ত ইনিংস খেললেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জাস্টিন গ্রিভস। এটি তার ওডিআই কেরিয়ারের প্রথম শতরান। জন ক্যাম্পবেলকে ৬টা চার, ৩টে ছক্কা-সহ ৬০ বলে ৬২ রান করেলন।৩১ বলে ১৩ রান কেসি কার্টির, ১১ রান করেন শাই হোপ। 

 

ভারতের হয়ে চার উইকেট নেন কুলদীপ যাদব।আফগানিস্তান সিরিজ থেকেও বাদ পড়েছিলেন। সুযোগের অপেক্ষায় ছিলেন ‘চায়নাম্যান স্পিনার’। আর সুযোগ পেয়েই ফের একভার ‘প্রমাণ’ করলেন। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ২০০ উইকেটের আরও কাছে পৌঁছে গেলেন তিনি।কুলদীপকে বাদ দিলে বাকি বোলারদের অবস্থা একেবারেই ভালো নয়। প্রসিদ্ধ কৃষ্ণ গোটা দু’য়েক উইকেট পেলেন। গুর্নুর ব্রার, নীতীশ রেড্ডি হতাশ করলেন। 

ওপেনিং জুটিতে উঠল ৭৪ রান। রোহিত করলেন ৩২ রান। দুরন্ত শতরান করলেন অধিনায়ক গিল। ১০৮ বলে ১১০ রানের ইনিংস খেললনে। তবে বিরাট শো অব্যাহত ওডিআইতে। একদিনের ক্রিকেটে ১৫০০০ রানের মাইলফলক ছুঁলেন বিরাট কোহলি। সচিন তেণ্ডুলকরের পর ওয়ানডেতে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন।৩১৫ ম্যাচে এই রান করেছেন তিনি। ভারতের ইনিংসের ২৯তম ওভারের পঞ্চম বলে আলজারি জোসেফকে মিড উইকেট দিয়ে চার মেরে ১৫,০০০ রান পূর্ণ করেন কোহলি। 

কোহলির শতরান

 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত শতরান বিরাট কোহলির। ৭৪ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন কিং কোহলি। একদিনের ক্রিকেটে ৫৫ তম শতরান করলেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে ৮৬টি সেঞ্চুরি করলেন বিরাট। ৮৮ বলে ১৩৯ রান করে অপরাজিতা থাকেন বিরাট। ৫০ বল বাকি থাকতেই জয়ে তুলে নিল ভারত।

 

 

এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হল পাঞ্জাবের ক্রিকেটার নমন ধীরের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ভারতের জার্সি গায়ে খেলতে নামছেন তিনি।