এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের প্রথম পোল ভল্ট পদকজয়ী বারানিকা এলাঙ্গোভান। প্রথম থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় অ্যাথলিট।  ৩.৮৫ মিটার এবং ৪.০০ মিটারের লাফ প্রথম চেষ্টাতেই সফল করেছিলেন বারানিকা। গিয়ে প্রথম ধাক্কা খান তিনি।তবে দ্বিতীয় চেষ্টায় ৪.১৫ মিটারে উচ্চতা পার করে দেন তামিলনাড়ুর এই অ্যাথলিট। এর পরে ৪.২৫ মিটার পার করার চেষ্টা করেন বারানিকা সফল হতে পারেননি। শেষ পর্যন্ত ৪.১৫ মিটারের লাফই তাঁকে ঐতিহাসিক ব্রোঞ্জ এনে দেয়। বারানিকা প্রথম অ্যাথলিট হিসেবে এশিয়ান গেমসে পোল ভল্টে পদক জিতলেন ।

 

অ্যাথলেটিক্সে পদকের ধারা বজায় থাকল ভারতের। ধারাবাহিকতার আরও এক নাম গুলভীর সিং । পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপোর  পদক জিতলেন গুলভীর,।

এর আগে মহিলাদের ১০,০০০ মিটারে ব্রোঞ্জ জিতে গেমসে ভারতের প্রথম অ্যাথলেটিক্স পদক এনে দেন সীমা। এরপর মিক্সড ৪x৪০০ মিটার রিলেতে রুপো জেতেন মানু টিএস, পুভাম্মা এমআর, বিশাল টিকে এবং ভিথ্যা রামরাজের ভারতীয় দল। শটপুটে ব্রোঞ্জ পেলেন মনপ্রীত কৌর।

 

 

মাকে না জানিয়ে এশিয়াডে অংশ নেন সীমা কুমারী। লপদক জয়ের পরে সীমা বলেন, “আমার বাবা আর নেই। মা খুবই বয়স্ক। বয়স প্রায় ৭৮। আমি যখন বাইরে যাই, খুব চিন্তা করেন। তাই এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার কথা মাকে বলিনি।” এরপ কারণ প্রসঙ্গে বলেন,  “মায়ের হাই ব্লাড প্রসার। আমি যখন প্রশিক্ষণ শিবিরে বা টুর্নামেন্টে অংশ গ্রহণ করি মাকে কিছু বলি না। বাড়ির মধ্যে শুধু দিদিকে জানাই। মা জানতে পারলে তো ঘুমোতেই পারবেন না।”

এদিকে টেবল টেনিসে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতলেন ভারতের মানুশ শাহ ও দিয়া চৈতালে।