এশিয়ান গেমসে (Asian Games) শুটিংয়ে পদকের ধারা অব্যাহত ভারতে।  মিক্সড টিম স্কিট শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন অনন্তজিৎ সিং নারুকা ও পরিনাজ ধালিওয়াল ( Anant Jeet Singh Naruka , Parinaaz Dhaliwal)। সাম্প্রতিক সময়ে কোনও আন্তর্জাতিক ইভেন্টে ভারতীয় শুটারদের থেকে থাকে সব থেকে বেশি পদকের প্রত্যাশা।  চলতি এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের সাফল্য চমকপ্রদ। বৃহস্পতিবার সেই ধারা বজায় রাখলেন ভারতীয় শুটাররা।

ফাইনালে ওঠার আগে অনন্তজিৎ ও পরিনাজ ১৫০টির মধ্যে ১৩৮টি লক্ষ্যভেদ করে যোগ্যতা অর্জন পর্বে চার নম্বরে ছিলেন। কাতারের স্কোর ছিল ১৪৫  দক্ষিণ কোরিয়া ১৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় এবং  তৃতীয় স্থানে থাকা চিনের স্কোর ছিল ১৪০। ভারতীয় জুটি ৪৪, ৪৭ এবং ৪৭ স্কোর করে শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল। সেই ধারাবাহিকতাই তাঁদের ব্রোঞ্জ পদক এনে দেয়। অন্য দিকে, শেষ পর্যন্ত সাতটি সিরিজ শেষে চিন ৫২ স্কোর করে সোনা জেতে। দক্ষিণ কোরিয়া ৫১ স্কোর নিয়ে রুপো পায়।


এর আগে  শটগান রেঞ্জে নিজেদের আধিপত্য প্রমাণ করেন ভারতীয় শুটাররা। পুরুষ ও মহিলা—উভয় স্কিট টিম ইভেন্ট এল  দুটি ব্রোঞ্জ পদক।ভারতের মাইরাজ আহমেদ খান, তরুণ তারকা অনন্তজিৎ সিং নারুকা এবং ভবতেগ সিং গিলের জুটি পদক জেতেন। এর আগে   রাইফেল ও পিস্তলের এর আগে পদক আসে।   এর আগে রবিবার গেমসের দ্বিতীয় দিনে সোনম মাসকার, ইলাভেনিল ভালারিভান এবং বিদারসা বিনোদরা ভারতকে প্রথম পদক এনে দিলেন। 

এদিকে, আরও একটি পদক নিশ্চিত হল ভারতের। পুরুষদের কবাডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিনা তাইপেইকে ৩৭-২১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়ন ভারত। এই জয়ের ফলে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেল ভারতের।চারটি ম্যাচের চারটিতেই জিতে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকেই শেষ চারে জায়গা করে নিল তারা।

পাশপাশি  বড় জয় ভারতীয় হকি দলের। তৃতীয় ম্যাচে  দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে   হারাল ভারত।  প্রথম ২ ম্যাচেও বড় জয় পায় ভারত।