এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ম্যাচ শুরু হতে এখনও কয়েকদিন বাকি। কিন্তু তার আগেই জাপানে পৌঁছে গেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। এশিয়ান গেমসে অভিযান শুরুর আগে অন্য খেলায় ব্যস্ত ভারতীয় দলের ২ তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেল। গোটা বিষয়টি ভালোভাবে ভেবে মেনে নেননি বুমরাহের স্ত্রী সঞ্জনা গনেশন।
বিষয়টি বালিশ কেনা নিয়ে। শুনতে অবাক হলেও এটাই সত্যি। যদিও গোটা বিষয়টি নিয়ে রীতিমতো স্ত্রীর কাছে ভুল স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের তারকা পেশার বুমরাহ। ভারতীয় দল সদ্য জাপানকে একটি টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছে। কিন্তু তারপরেই বুমরাহ এবং অক্ষর বালিশ কিনতে যান। কিন্তু জাপানে বালিশ কোন সহজ নয়। সেটা ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার সম্ভবত জানতেন না।
সেই বালিশ কেনার ভিডিও আপলোড করেছেন তারা। ভিডিওতে দেখা গিয়েছে, বুমরাহের ঘাড়ের মাপ নিয়ে বালিশ কেনা হচ্ছিল। কোনটায় ঘাড়ের মাপ ঠিক হচ্ছে, সেই হিসেবে বালিশ বাছা হচ্ছিল। অক্ষর জিজ্ঞেস করেন, “কেমন লাগছে?” বুমরাহ বলেন, “দারুণ। তবে এত পরীক্ষানিরীক্ষা করে কখনও শোওয়ার কথা ভাবিনি।” অক্ষরকে তিনি বলেন, “এরপর তোমার পালা।”
মজার অই ভিডিওতে কমেন্ট করেছেন সঞ্জনা। তিনি বলেছেন , তোমরা এত পরিশ্রম করে জাপানে গিয়েছো এসব করতে, এই কমেন্টে বুমরাহ পাল্টা লিখেছেন তুমি চাইলে বালিশটা আর কাউকে দেবো না। দুই তারকার কথা বার্তা রীতিমতো ভাইরাল।
















