ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ টু-র(ACL 2)গ্রুপপর্বে ম্যাচে হার ইস্টবেঙ্গলের, ইরাকের দল আল শর্তার বিরুদ্ধে ২-৩ গোলে হার লাল হলুদের । 

 

বিশ্বকাপ খেলা ইরাক ভারতের থেকে ফিফা ক্রম তালিকায় অনেক এগিয়ে। আল শর্তাও ক্লাবের ক্রম তালিকায় অনেক এগিয়ে । কিন্তু এগিয়ে থাকা দলের বিরুদ্ধে ডিফেন্স করে এক পয়েন্ট নয় বরং আক্রমন করে তিন পয়েন্ট পাওয়ার রণকৌশল নেন হাবাস। আক্রমনে শুরু থেকেই নামিয়ে দেন ডেভিডকে। ৮ মিনিটে বিশ্বকাপার গোলরক্ষক আল হাসানকে পরাস্ত করে দুরন্ত গোল করলেন ডেভিড। হার্দিকের পাস থেকে বক্সে টার্ন নিয়ে যেভাবে গোলটা করলেন তা অনেকদিন মনে রাখবে ময়দান। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারল না ইস্টবেঙ্গল ।১৩ মিনিটে আল শর্তার হয়ে গোল করলেন আহমাদ। ফাঁকায় হেড করে গেলেন। ২১ মিনিটে লালচুংনুগার দূর পাল্লার শট দুরন্ত ভাবে সেভ করলেন বিশ্বকাপার গোলরক্ষক। ফিরতি বল গোলে রাখতে পারলেন না ডেভিড। ইরাকের দলটি বার বার হানা দিল লাল হলুদ রক্ষণে। তাদের ক্ষুরধার আক্রমনকে নেতৃত্ব দিচ্ছিলেন হুসেন ও কিংসলে।বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেন। ইরাকের দলের রক্ষণে ফাঁক ফোকর ছিল সেটা কাজে লাগানোর চেষ্টা করছিল হাবাসের দল।

 

বিশ্বকাপ খেলা ইরাক ভারতের থেকে ফিফা ক্রম তালিকায় অনেক এগিয়ে। আল শর্তাও ক্লাবের ক্রম তালিকায় অনেক এগিয়ে । কিন্তু এগিয়ে থাকা দলের বিরুদ্ধে ডিফেন্স করে এক পয়েন্ট নয় বরং আক্রমন করে তিন পয়েন্ট পাওয়ার রণকৌশল নেন হাবাস। আক্রমনে শুরু থেকেই নামিয়ে দেন ডেভিডকে। ৮ মিনিটে বিশ্বকাপার গোলরক্ষক আল হাসানকে পরাস্ত করে দুরন্ত গোল করলেন ডেভিড। হার্দিকের পাস থেকে বক্সে টার্ন নিয়ে যেভাবে গোলটা করলেন তা অনেকদিন মনে রাখবে ময়দান। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারল না ইস্টবেঙ্গল ।১৩ মিনিটে আল শর্তার হয়ে গোল করলেন আহমাদ। ফাঁকায় হেড করে গেলেন। ২১ মিনিটে লালচুংনুগার দূর পাল্লার শট দুরন্ত ভাবে সেভ করলেন বিশ্বকাপার গোলরক্ষক। ফিরতি বল গোলে রাখতে পারলেন না ডেভিড। ইরাকের দলটি বার বার হানা দিল লাল হলুদ রক্ষণে। তাদের ক্ষুরধার আক্রমনকে নেতৃত্ব দিচ্ছিলেন হুসেন ও কিংসলে।বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেন। ইরাকের দলের রক্ষণে ফাঁক ফোকর ছিল সেটা কাজে লাগানোর চেষ্টা করছিল হাবাসের দল। অবশেষে ৪০ মিনিটে দ্বিতীয় গোল পেল ইস্টবেঙ্গল। ৪০ মিনিটে রামিরেজের ফ্রিকিক সেভ করেন জালান ফিরতি বলে ব্যাকগিল করেন রশিদ বল গোলে রাখতে ভুল করলেন না ডেভিড। এরপর শুরু ডেভিড শো । গোটা তিনেক সুযোগ পেলেন কিন্তু হ্যাটট্রিক করতে পারলেন না । ৪৫ মিনিটে দুরন্ত সেভ করলেন জালান । বিরতির আগে এডমুন্ড সুযোগ নষ্ট করলেন। ফলে এক গোলে এগিয়ে থেকে সাজ ঘরে ফেরে লাল হলুদ। শেষ দিকে সুযোগ নষ্টের প্রদর্শনী ফলে এগিয়ে থেকেও ঘরের মাঠে শূন্য হাতে মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে

 

বিরতির পর ঝড় তুলল আল শর্তা। গতি ও উচ্চতাকে কাজে লাগাল ইরাকের দলটি।৫২ মিনিটে সমতা ফেরালেন হুসেন, এর পরের মিনিটে কিংসলে গোল করে দলকে এগিয়ে দিলেন। নিখুঁত মেপে ফুটবল খেলতে থাকে ইরাকের দলটি। তারমধ্যে ৬৬ মিনিটে রাজিরেজের শট প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে লাগল ফিরত বলে দুবার সুযোগ পেলেন এডমুন্ড ও ডেভিড। দু বারই গোল লাইন সেভ হল। বড় ম্যাচে সুযোগ বেশি আসেনা। এমন সুযোগ নষ্ট হলে জেতা কঠিন হয়ে যায়। আক্রমনে গতি আনতে হার্দিককে তুলে নামালেন বিপিনকে। ৭৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন ইরাকের ক্লাবের আব্দুল বোবাকার। ১০ জনের প্রতিপক্ষএর বিরুদ্ধে আক্রমনে জোর দিতে লোবো, ক্রিসকে নামিয়ে দিলেন হাবাস। ৮১ মিনিটে লাল হলুদ রক্ষণকে নাচিয়ে গোলের কাছে পৌঁছে গেলেন আহমাদ, আনোয়ারের তৎপতায় গোল পেলেন না । ৮৩মিনিটে বক্সে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না।