প্রথম ম্যাচেই ধাক্কা মোহনবাগানের। জিতিন এমএসের একমাত্র গোলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ০-১ গোলে হার সবুজ মেরুনের। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে, খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে একমাত্র গোলটি করেন জীতিন এমএস। ম্যাচে বহুবার গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়ে অসম থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে প্যানোস ব্রিগেডকে।
আইএফএ শিল্ড জয়ের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামে মোহনবাগান। গুয়াহাটিতে মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন না মনবীর । জেমি ম্যাকলারেনের অনুপস্থিতিতে আক্রমণের মূল দায়িত্ব ছিল লি আরউইনের , ৮ মিনিটে তার শট বারে লাগল।৩৭ মিনিটে আলাদিনের গোল অফ সাইডের জন্য বাতিল হল।দ্বিতীয়ার্ধে লি সুযোগ পেলেও কাজে লাগাতে পারলেন না। জেলকোভিচও মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ।
মিগুয়েল বদলি হিসাবে মাঠে নামলেন। কিন্তু গত মরশুমের পারফরম্যান্সের ধারে কাছে নেই এই ব্রাজিলিও। মনে করা হচ্ছিল গুয়াহাটি থেকে অন্তত ১ পয়েন্ট নিয়ে ফিরবে বাগান। কিন্তু ৯২ মিনিটে আলাদিনের দূরপাল্লার শট শরীর ছুড়ে বাঁচান বিশাল কাইথ। ফিরতি বল জালে জড়িয়ে দিলেন জিতিন।
মরুশুমের তৃতীয় টুর্নামেন্ট কিন্তু দলের ফিটনেস এখনও সর্বোচ্চ স্তরে নয়। প্যানোসের দলের ছন্নছাড়া দশাই বেশি চোখে পড়ল। বক্সের মধ্যে ঢুকলেই খেউ হারাল। নিস্ফল পাসিং, নির্বিষ শট, গোটা মাঠ জুড়ে তালমিলের স্পষ্ট অভাব।
এইসব ম্যাচের পয়েন্টগুলো না শেষের দিকে গিয়ে খুব ভাইটাল হয়ে যায়। তখন একটা পয়েন্ট থাকলে কতটা গুরুত্বপূর্ণ হয় তা শেষ আইএসএলে বুঝতে পেরেছেন মেরিনার্সরা। এবারও শুরুটা ভালো হল না প্যানোসের।















