পুজোর আগেই ইংল্যান্ডে ঝটিকা সফরে সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিনের আমন্ত্রণে বাকিংহ্যাম প্যালেসের চ্যারিটি ম্যাচে খেলবেন প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ ছাড়াও এই ম্যাচে অংশ নেবেন ব্রায়ান লারা, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, ন্যাট শিভার ব্রান্ট। চ্যারিটি ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সেবা মূলক কাজে ব্যবহার করা হয়।
একদিকে বিগ বসের শুটিংয় তার সঙ্গে ইডেনে মহালয়ার মেগা অনুষ্ঠান। রবিবার রাতেই লন্ডন গিয়েছেন সৌরভ। ব্রিটেনের রাজ পরিবারের অতিথি হয়ে মঙ্গলবারের চ্য়ারিটি ম্যাচে অংশ নেবেন সৌরভ। যদিও সৌরভের এই ম্যাচ খেলা নিয়ে খানিকটা অনিশ্চয়তা ছিল কারণ তাঁর ঠাসা কর্মসূচি। প্রতি সপ্তাহের শেষ দিকে বিগ বসের শুটিং থাকে তাঁর। তার উপর মহালয়ার দিনে ইডেনে অনুষ্ঠান ছিল সিএবি সরাসরি এই অনুষ্ঠানের আয়োজক না হলেও সিএবি সভাপতি হিসেবে সৌরভকে দেখভাল করতেই হয়েছে। তারই মধ্যে সময় করে লন্ডনে গিয়েছেন সৌরভ।
সম্প্রতি ব্রিটেনের রাজপ্রাসাদ থেকে সৌরভকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়। ওই ম্যাচে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারাও। জানা গিয়েছে, বাকিংহাম প্যালেসের বাইরের মাঠে ম্যাচটি হবে। এই ম্যাচে খেলবেন ইংল্যান্ডের রাজকুমার উইলিয়ামস। সৌরভ লন্ডনে নিজের বাড়িতেই রয়েছেন। সেটি ওয়েস্টমিনস্টারের বাকিংহ্যাম প্যালেস থেকে পাঁচ মিনিট দূরে। সেখানেই থাকবেন মহারাজ।















