ক্রিকেট বিশ্বের সবথেকে পুরনো এবং থেকে বেশি সমস্যার মধ্যে একটা হল মন্দ আলো। খারাপ আলোর জন্য বারবার খেলায় বিঘ্ন ঘটে। আকাশ মেঘলা থাকলে বা আলো কমে গেলে খেলা বন্ধ হয়ে যায়। সারা বিশ্বে যেকোনো মাঠেই এই সমস্যা বারবার ফিরে আসে। সম্প্রতি ডারবানে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টেস্টের( South Africa vs Australia test) প্রথম ৩ দিনে বন্ধ আলোর জন্য ষাট ওভারের বেশি খেলা নষ্ট হল।
খারাপ আলোর জন্য ম্য়াচ যাতে বন্ধ না থাকে তার জন্য নিয়মে বদল করেছে আইসিসি। কিন্তু সেই নিয়ম কার্যকর করতে রাজি হচ্ছে না দলগুলি। ডারবানে সাধারণ সূর্যাস্ত হয় সন্ধ্যা ছটার পরে। কিন্তু ম্যাচের সময় দেখা যাচ্ছে বিকেল গড়াতেই আকাশের মুখ ভার। ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই খেলা বন্ধ হয়ে যাচ্ছে। প্রথম দিন খেলা বন্ধ হয়ে যায় ৩.২৩ মিনিটে, দ্বিতীয় দিনে খেলা বন্ধ হয়ে যায় ৪.২৫ মিনিটে, তৃতীয় দিন খেলা বন্ধ হয়ে যায় ৩. ৩১ মিনিটে।
সকালের দিকে থাকলে রোদের তেজ থাকলেও বেলা বাড়তেই সমুদ্রের দিক থেকে হাওয়া আসতেই জলীয় বাস্প তৈরি হচ্ছে। ফলে আকাশে মেঘ ঘণীভূত হচ্ছে। তার ফলে তৃতীয় সেশনের খেলা ব্যাহত হচ্ছে। ম্যাচের সময় কমে গেলে তা ফলাফলে প্রভাব ফেলে। কিন্তু টেস্ট ম্যাচের এই সমস্যা সমাধানের জন্য নয়া পদক্ষেপ নিয়েছে আইসিসি। যদি আগে থেকেই আলোর সমস্যার থাকে তাহলে টসের আগে দুই দলই গোলাপি বল ব্যবহার করতে পারে । ডারবান টেস্টে গোলাপি বল ব্যবহার নিয়ে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা কোনও দলই আলোচনা করেনি।
ফ্লাডলাইটের আলোয় লাল বলের চেয়ে গোলাপি বল অনেক বেশি স্পষ্ট। তা সত্ত্বেও গোলাপি বল নিয়ে দলগুলির মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। আইসিসি-র যে কমিটি নিয়ম বদলের সুপারিশ করেছিল, তার অন্যতম সদস্য প্রাক্তন প্রোটিয়া পেসার শন পোলক। তিনি জানিয়েছেন, গোলাপি বলে খেলা নিয়ে দল গুলির মধ্যে এক ধরনের ছুত মার্গ কাজ করছে। বলা হয় গোলাপি বল নাকি বড্ড বেশি ঘোরে। লাল বলে খেলেও প্রথম দিন অস্ট্রেলিয়া ১২৪ রানে ৬ উইকেট হারায়। গোলাপি বলে খেলা হলে অনেক সমালোচনা হত।















