মঙ্গলবার এসিএল টু-র গুরুত্বপূর্ণ ম্যাচে ইরাকের আল শর্তা এসসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল । ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ হাবাস জানালেন এই ম্যাচের জন্য তারা প্রস্তুত। শিল্ড ফাইনালে হারের ধাক্কা অতীত। ইরাকের দলের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাপাতে চাইছে লাল হলুদ ।

 

 

  ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ হাবাসবলেন, "আমরা কয়েকদিন আগে শিল্ড ফাইনাল খেলেছি কম সময়ের মধ্যে নিজেদের তৈরি করেছি । আমার কাছে পুরো দল আছে। প্রতিপক্ষ দল খুব ভালো। আমরা ঘরের মাঠে খেলবো। আমি জানি প্রতিপক্ষ কতটা ভালো।"

 

 দলের স্ট্রাইকিং লাইন নিয়ে যেকোনো উদ্বেগ নেই সে কথা উল্লেখ করলেন হাবাস, তার কথাতে, "লোবাকে নিয়ে কোনও উদ্বেগ নেই। এখনও পুরো ম্যাচ খেলার সময় পায়নি । তাকে তো সময় দিতে হবে। প্রতিপক্ষ দলে সাত বিদেশি থাকলেও সবই খেলবে না। আমাদের কাছে ভালো ভারতীয় ফুটবলার আছে। 

ফুটবলে প্রথম ৪৫ মিনিট যেভাবে খেলা হয় পরের ৪৫ মিনিট সেভাবে খেলা হয় না সেটা নির্ভির করে ফলাফলের উপর ।কোচের উপর এই পরিস্থিতির উপর। তাই বিগত ম্যাচ গুলোর সঙ্গে এর তুলনা হবে না।"

 

ইরাকের দলের ভিডিও দেখেছেন ফলে ভালো মতন জানেন প্রতিপক্ষ দলের শক্তি ও দুর্বলতা। তাই হাবাস বলে গেলেন, 

"প্রতিপক্ষ দলের স্ট্রাইকার পৃথিবীর সেরা নয় আমরা একজনকে নিয়ে ভাবছি না পুরো ১১ জনকে নিয়ে ভাবছি । আমরা কাছে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে নক আউটের দিকে আরও এক ধাপ এগোব।আমাদের কাছে এটা দারুন সুযোগ এটা।"

 

ফুটবলার জয় গুপ্ত বলেন, "আমি ক্লান্তি নিয়ে ভাবছি না। আমি কখনই ক্লান্ত নয় । অভিজ্ঞতা বেড়েছে। কোচ আমাকে ভিন্ন পজিশনে খেলার আত্মবিশ্বাস দিয়েছে ।আমরা জানি এখন পুজোর মরশুম মা দুর্গার কাছে আশীর্বাদ চাইছি যাতে ৩ পয়েন্ট পাই।"

 

ইরাকের ক্লাব দলের কোচ সামি বলেন, "আমি আশা করছি আগামীকালের ম্যাচ ভালো হবে. আমার আইডিয়া আছে দ ল নিয়ে অনেক ম্যাচ দেখেছি অনেক ভাল্ প্লেয়ার আছে . ভালো স্ট্রাইকার আছে তাদের অনেক জাতীয় দলে খেলেন. তারা সম্প্র তি ব্রাজিল উরুগুয়ের বিরুদ্ধে খেলেছে এটা সম্পূন আলাদা ম্যাচ হবে।ইরাক জাতীয় দলে খেলা প্লেয়ার আছে একজন গোলকিপার রয়েছেন পাশাপাশি একজন স্ট্রাইকারও আছেন। আমরা এখানে ড্র করতে আসিনি lইরান ৪৫ ডিগ্রি গরমে খেলতে হয়। এখানে আদ্রতা বেশি দোহা , আরবের মতো। "

 

 

২০১৭ সালে এই মাঠে অনুর্দ্ ১৭ বিশ্বকাপ খেলেন ফুটবলার বাসাম।