রিয়াধ থেকে দাম্মাম—সৌদির একাধিক এলাকায় হামলার মধ্যেই অনুষ্ঠিত হল ফুটবল ম্যাচ। এসিএল ২ -র ম্যাচে খেলতে নামল আল নাসের (Al Nassr)। রোনাল্ডোদের (Ronaldo) প্রতিপক্ষ ছিল নেফচি ফেরগানা। আল নাসের ৩-১ ফলে জয় পেল। যদিও অশান্ত সৌদির প্রভাব পড়ল এএফসি কাপের ম্যাচেও।
আল আওয়াল পার্কে স্থানীয় সময় রাত ৯.১৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। তার আগে থেকেই দর্শকেরা স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন। খেলা শুরুর দর্শকদের অভয় দেওয়া হয়। ভয়ের কিছু নেই বলে ঘোষণা করা হয় স্টেডিয়ামের সাউন্ড বক্সে। দর্শকদের আবেদন করা অযথা উত্তেজনা না ছড়াতে এবং নির্দিষ্ট আসনে বসে থাকতে।। কিন্তু টেলিভিশনে দেখা যাচ্ছিল, ১ ঘণ্টা দেরিতে খেলা শুরু হবে।। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই রিয়াধে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
যদিও আল নাসের নেফচি ফেরগানা ম্যাচ চলাকালীন কোনও বিপত্তি ঘটেনি। হাফটাইমের আগে নিজের কেরিয়ারের ৯৮১তম গোলটি করেন রোনাল্ডো। তাঁর দল আল নাসের ৩-১ ফলে সহজেই ম্যাচ জিতে নেয়। যদিও প্রশ্ন উঠছে, দেশজুড়ে অশান্ত পরিস্থিতির মধ্যে খেলা চালিয়ে যাওয়া কতখানি নিরাপদ?
গত শনিবার সৌদির রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল হাউথি। এই হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়। ৪১ বছরের ক্রাউন প্রিন্সকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার, একটি রক্তদান কর্মসূচিতে অংশ নিতে। তারপর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, নিরাপত্তার স্বার্থে তাঁকে এমন কয়েকটি সুরক্ষিত প্রাসাদে রাখা হচ্ছে, যেখানে রয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা এবং ভূগর্ভস্থ বাঙ্কার। যুবরাজের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিশেষভাবে বাছাই করা রক্ষীরা। তবে তাঁর অবস্থান ও নিরাপত্তা সংক্রান্ত এই দাবিগুলি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য সামনে আসেনি।















