এক বছর পরই অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। ২০১১ সালের পর থেকে ওডিআই বিশ্বকাপ জেতেনি ভারত। ফলে কাপ জয়ের লক্ষ্যে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিসিআই। সব থেকে বড়় প্রশ্ন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় স্কোয়াডে থাকবেন কিনা? এই বিষয়ে এবার মুখ খুললেন খোদ বোর্ড সভাপতি মিঠুন মনহাস (BCCI president Mithun Manhas)। তবে দলে থাকার জন্য দুই মহারথীকে শর্তও দিয়েছেন বিসিসিআই সভাপতি (BCCI president )। 

 দল নির্বাচনে কোনও রকম হস্তক্ষেপ চান না বিসিসিআই সভাপতি। গোটা বিষয়টি ছাড়ছেন নির্বাচকদের এবং কোচের সিদ্ধান্তের উপরই। তবে দল গঠন বয়স নয় দেখা হবে ফিটনেস এবং পারফরম্যান্স। এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন মিঠুন (Mithun Manhas। 

‘স্পোর্টস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি জানিয়েছেন, “বিসিসিআইয়ের পক্ষ থেকে বলতে পারি, এখনও এই বিষয়ে কিছু বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ, বিশ্বকাপে কারা খেলবে সেই সিদ্ধান্ত নির্বাচক কমিটি ও কোচের। কিন্তু আমার মতে , বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার প্রধান শর্ত ফিটনেস ও পারফরম্যান্স হওয়া উচিত। বয়স কখনওই নয়। কোনও ক্রিকেটার যদি খেলার মতো ফিট থাকেন, ভালো পারফরম্যান্স করেন এবং দেশের হয়ে ম্যাচ জেতাতে পারেন, তা হলে সেটাই তাঁর দলে থাকার প্রধান মাপকাঠি হওয়া উচিত।”

গম্ভীর যতই তারুণ্যের প্রতি আস্থা রাখুন না কেন মিঠুন কিন্ত বলছেন অভিজ্ঞরা দলে থাকলে সুবিধাই হবে। তাঁর কথায়, দলে বিরাট, হার্দিক ও রোহিত থাকলে অধিনায়ক গিলের অবশ্যই সুবিধা হবে। বুমরাহের  মতো ক্রিকেটারও রয়েছে, যে বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে পারে। একই ভাবে ফিল্ডিংয়ের দায়িত্বও কেউ নিতে পারে। দলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া প্রয়োজন।’