টেস্ট, টি২০  আন্তজার্তিক  থেকে অবসর নিয়েছেন।  টিম ইন্ডিয়ার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক  শুধুমাত্র ওডিআই ক্রিকেটেই সীমাবদ্ধ।  ক্রিকেট কেরিয়ারের শেষ প্রান্তে এসে কোহলি কি ব্যবসায় বেশি মনোযোগ  দিচ্ছেন? পেশাদারদের জন্য তৈরি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে  LinkedIn-এ যোগ দিলেন কিং কোহলি। 

 বিরাট কোহলি নিজেকে শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ রাখেননি।  বিজ্ঞাপণ থেকে ব্র্যান্ড প্রমোশনে জনপ্রিয়তম মুখ কোহলি।  বিনিয়োগকারী হিসেবে অ্যাজিলিটাস (Agilitas) এবং ওয়ানএইটওয়ার্ল্ডের (one8world) সহ-প্রতিষ্ঠাতা প্রাক্তন ভারত অধিনায়ক।  LinkedIn মূলত কাজ খোঁজার জন্য পেশাদাররা ব্যবহার করে। নিজের কাজের প্রমোশনের মাধ্যম হিসাবেও কাজ করেন। এবার সেই  LinkedIn -এ প্রোফাইল বানালেন ৩৭ বছরের বিরাট। LinkedIn-র মাধ্যমে ক্রিকেট ও ব্যবসাক যোগ সূত্র স্থাপন করতে চলেছেন তিনি। 


LinkedIn-এ আত্মপ্রকাশ করে কোহলি লিখেছেন, ‘আমি বরাবর এমন একটা ভারত দেখতে চেয়েছি, যেখানে প্রতিটি খেলা দেখা হবে, উদ্‌যাপন করা হবে এবং মানুষ খেলবে। এখন মনে হচ্ছে, সেই স্বপ্ন আগের চেয়ে অনেক বেশি বাস্তবের কাছাকাছি। নতুন প্রজন্ম প্রমাণ করছে, ভারত বিশ্বমানের অ্যাথলিট তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ব্র্যান্ডকেও প্রতিষ্ঠা করতে পারে। আমার লক্ষ্য হল, এমন একটি পূর্ণাঙ্গ ক্রীড়া প্ল্যাটফর্ম গড়ে তোলা; যা (ক্রীড়া সামগ্রী) উৎপাদন, ব্র্যান্ড তৈরি থেকে শুরু করে পুরোটা ছড়িয়ে দেওয়ার কাজ করবে। এটা এমন একটি বিশ্বাস থেকে তৈরি করা হয়েছে যে ভারত শুধুমাত্র বিশ্বমঞ্চের বিভিন্ন ক্রীড়াক্ষেত্র অংশগ্রহণ করবে না, বরং বিশ্বের খেলাধুলোর ভবিষ্যতের রাস্তা তৈরিতেও সাহায্য করবে।’’