দিল্লির থেকে প্রথম ইনিংসে এগিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করল বাংলা।দিল্লির প্রথম ইনিংস শেষ হয় ২৪০ রানে।
রঞ্জি ট্রফির তৃতীয় দিনে বাংলা ইনিংস শেষ হয় ৪২৯ রানে।
প্রথম ইনিংসের ব্যবধানে ১৮৯ রানে এগিয়ে ছিল বাংলা। এরপর দিল্লি ব্যাট করতে নামলে আকাশদীপের বলে ফিরে যান সার্থকরঞ্জন। পরের বলেই যশ ধুল চোট পেয়ে মাঠ ছাড়েন। সনৎ সাঙ্গওয়ান (২৫) ও আয়ুশ দোসেজা (১৯) বহুক্ষণ ক্রিজে থাকলেও রান বেশি করেননি। ৩৩ ওভারে মাত্র ৫৯/৩ তুলেছিল দিল্লি। এরপর অবশ্য অধিনায়ক আয়ুশ বাদোনি (অপরাজিত ২৪) ও উইকেটরক্ষক অনুজ রাওয়াত (অপরাজিত ২৫) বাকি সময় কাটিয়ে দেয়। তিন দিনে শেষে দিল্লি ১০১/৩।এখনও বাংলার থেকে তারা ৮৮ রানে পিছিয়ে। প্রথম ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে হলে শেষ দিনের সকালে জ্বলে উঠতে হবে বাংলার বোলারদের।
ম্যাচের প্রথম দিনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বোলাররা। মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ে ৭৭.৩ ওভার ব্যাট করে দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন হৃতিক শোকিন। আয়ুষ দোসেজা ৪৫, শার্তক রঞ্জন ৩৩, দিবিজ মেহরা ২৪ এবং অধিনায়ক আয়ুষ বাদোনি ২৩ রান করেন। বাকি ব্যাটাররা বড় রান করতে পারেননি।১৩৩ রান করেন সহঅধিনায়ক দুদীপ কুমার ঘরামি। অন্যদিকে ধর্ষণের মামলায় জামিনে ছাড়া পাওয়া অভিষেক পোড়েল ১৪৯ রানে আউট হন। তবে তৃতীয় দিনে দুই ক্রিকেটার ফিরতেই বাংলার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। মাত্র ৩৯ রানে ৫ উইকেট হারায়।।সুমন্ত গুপ্ত ৬২ বলে ৫০ রান করে বাংলার রান আরও বাড়ান। এ ছাড়া অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ৩৪ এবং অঙ্কুর পাল ১৭ রান করেন। শেষ দিকে আমির গনি ১১ রান যোগ করেন।
৩ পয়েন্ট প্রায় নিশ্চিত হয়ে গিয়ছে এবার লক্ষ্য এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলা ঘরের ম্যাচে জয় দিয়ে রঞ্জিত অভিযান শুরু করতে পারলে বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলা দল।















