বাকিংহাম প্যালেসের চ্যারিটি ক্রিকেট ম্যাচে খেললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ‘ব্যাকইয়ার্ড ক্রিকেট ইউকে’-এর উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি।
ম্যাচের আগে ব্রিটেনের কিং চার্লস এবং প্রিন্স উইলিয়ামের সঙ্গে পরিচিত হন সৌরভ, রাহানেরা।কেমব্রিজের রাস্তায় রাহানেকে সঙ্গে নিয়ে যেন গলি ক্রিকেটে ব্যাটিং করলেন দাদা । সঙ্গে ছিলেন লারা ।হ্যারি ব্রুক, জো রুট, ন্যাট সিভার-ব্রান্ট, ড্যানি ওয়াটের মতো ক্রিকেটারও খেলেন এই ম্যাচে।
একদিকে বিগ বসের শুটিংয় তার সঙ্গে ইডেনে মহালয়ার মেগা অনুষ্ঠান। রবিবার রাতেই লন্ডন গিয়েছেন সৌরভ। ব্রিটেনের রাজ পরিবারের অতিথি হয়ে মঙ্গলবারের চ্য়ারিটি ম্যাচে অংশ নেবেন সৌরভ। যদিও সৌরভের এই ম্যাচ খেলা নিয়ে খানিকটা অনিশ্চয়তা ছিল কারণ তাঁর ঠাসা কর্মসূচি। প্রতি সপ্তাহের শেষ দিকে বিগ বসের শুটিং থাকে তাঁর। তার উপর মহালয়ার দিনে ইডেনে অনুষ্ঠান ছিল সিএবি সরাসরি এই অনুষ্ঠানের আয়োজক না হলেও সিএবি সভাপতি হিসেবে সৌরভকে দেখভাল করতেই হয়েছে। তারই মধ্যে সময় করে লন্ডনে গিয়েছেন সৌরভ. পুজোর সময় আগেই লন্ডন থেকে কলকাতায় ফিরে আসবেন মহারাজ।
সৌরভের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় জানান, এবার তিনিও কলকাতাতেই থাকবেন পুজোয়। অন্যবার বিদেশে নিজের নাচের দল দীক্ষামঞ্জরীকে নিয়ে যেতে হয় তাঁকে। এবার সেরকম কোনও পরিকল্পনা নেই। ডোনা জানান, তাঁদের টাইম স্কোয়ারে যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা সমস্যার জন্য তা আর হয়ে ওঠেনি। পুজোয় তাঁর নাচের স্কুলের এবার কোনও অনুষ্ঠানও নেই। অনেক বছর পর গোটা পরিবার একসঙ্গে থেকে পুজো উপভোগ করবে।















