প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানের জন্য পিছিয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভা। ১৫ অক্টোবর বিসিসিআই এবং আইপিএল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিয়েছেন, আইপিএল বৈঠক আপাতত স্থগিত করে হয়েছে।
আগামীকাল এশিয়ান গেমসে পদক ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় ক্রিকেট দল( পুরুষ ও মহিলা) এশিয়ান গেমসে জিতেছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ক্রিকেটারদের সঙ্গে হাজির হবেন ভারতের ক্রিকেট বোর্ডের কর্তারাযও। ফলে আইপিএলে সভা পিছিয়ে দেওয়া হয়েছে। একটি বিবৃতিতে সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, বোর্ডের কর্তা, আইপিএল দল গুলির মালিক, সিইও, আয়োজক রাজ্যের সংস্থা, এবং সম্প্রচারকারিদের নিয়ে এই বৈঠক হওয়ার কথা ছিল। সব দিক বিবেচনা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সভাটি আপাতত স্থগিত করা হয়েছে।
তবে এই সবার কবে কোথায় হবে, তা এখনও জানানো হয়নি। ২০২৭ সালে আইপিএলের ২ দশক পূর্ণ হবে। বিসিসিআই গত বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছিল আইপিএলে কুড়ি বছর হবে উদযাপন করা হবে। তার পরিকল্পনা হওয়ার কথা ছিল ১৫ ই অক্টোবরের সভায়। কিন্তু বিসিসিআই চাইছে সব পক্ষের মতামত নিয়ে এগোতে। এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল কেকেআর কর্ণধার শাহরুখ খান, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
কয়েক মাস পরই আইপিএলের মিনি নিলাম। বিগত কয়েক বছর ধরেই আইপিএলের নিলামের আসর (IPL Auction) দেশের বাইরেই বসছিল। তবে এবার বিসিসিআই দেশের মাটিতেই আইপিএলের নিলাম আয়োজনের বিষয়ে ভাবনাচিন্তা করছে। সেইসব জল্পনা-কল্পনায় সিলমোহর পড়েছে।, চলতি বছরের ডিসেম্বরে গোয়ায় (Goa) হবে আইপিএল-এর নিলাম। আইপিএল-এর গত তিন মরসুমের নিলাম হয়েছিল বিদেশে। ২০২৪ সালে দুবাই (Dubai), ২০২৫ সালের মেগা নিলাম জেড্ডা (Jeddah) এবং ২০২৬ সালের নিলাম আবু ধাবিতে (Abu Dhabi) আয়োজন করা হয়েছিল।















