এশিয়ান গেমসে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ জয় ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের, ৪০ বছর পর টানা দুটি এশিয়াডে পদক। বুধবার সেমিফাইনালে শক্তিশালী চীনের কাছে ৩-১ ব্যবধানে হেরে ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গেল ভারত। তার ফলে ব্রোঞ্জ পদক নিয়েই দেশে ফিরবেন লক্ষ্য সেনরা।
শুরুতেই হার তারকা লক্ষ সেনের। মার্কিন তরুণ গ্যারেট ট্যানের কাছে হারে লক্ষ। ১৯-২১, ২১-১৯, ২১-১৭ ব্যবধানে হারলেন লক্ষ। চোটের কোনও বড় সমস্যা ছিল না। কাঁধে বরাবরের মতো টেপ জড়ানো। । কিন্তু এদিন লক্ষ-র আত্মবিশ্বাসে মারাত্মক ঘাটতি চোখে পড়ে। যদিও ভারতকে সমতায় ফেরালেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। ডাবলসে দুর্দান্ত জয় এনে ম্যাচে সমতা ফেরান সাত্ত্বিক ও চিরাগ জুটি। লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাংকে ২১-১১, ২২-২০ ব্যবধানে হারিয়ে স্কোর ১-১ করেন তাঁরা।
ম্যাচটি (দ্বিতীয় সিঙ্গলস) ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ভারতের তরুণ শাটলার আয়ুষ শেট্টি চিনের লি শি ফেংয়ের বিরুদ্ধে কোর্টে নামেন। প্রথম গেমে তুমুল লড়াই করেও ১৯-২১ ব্যবধানে হার মানতে হয় আয়ুষকে। দ্বিতীয় গেমে আর সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি তিনি, হারেন ১৩-২১ ব্যবধানে। ফলে চিন ফের ২-১ ব্যবধানে লিড ছিনিয়ে নেয়। ভারতের শেষ আশা ছিল হরিহরণ আমসাকারুনান ও এমআর অর্জুনের দ্বিতীয় ডাবলস ম্যাচে। প্রথম গেমে ১৬-২১ ব্যবধানে হারার পর দ্বিতীয় গেমে ২১-১৭ ব্যবধানে ঘুরে দাঁড়ায় ভারতীয় জুটি। তবে নির্ণায়ক তৃতীয় গেমে ৯-২১ ব্যবধানে হেরে যায় তারা। ফলে ৩-১ ব্যবধানে হেরে সোনা রুপোর লড়াই থেকে ছিটকে গেল ভারত। ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল লক্ষদের।
এর আগে এশিয়ান গেমসের মহিলাদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ১-৩ ম্যাচে হারে ভারত। পদকের জন্য ১৬ বছরের অপেক্ষার অবসান হল না। এশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে আবার স্বপ্নভঙ্গ হয়েছে। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ৩-১ ম্যাচে হেরে যায় ভারতীয় দল। এর ফলে এশিয়ান গেমস পদকের জন্য ভারতকে অন্তত ১৬ বছর অপেক্ষা করতে হবে।
















