এশিয়ান গেমসে উশুতে (wushu) দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতের হয়ে রুপোর পদক জিতলেন রোশিবিনা দেবী(Naorem Roshibina Devi)। সোনার স্বপ্ন অধরাই থাকল, তবে রূপো জিতে দেশকে গর্বিক করলেন রোশিবিনা। বৃহস্পতিবার ফাইনালে ঝ্যাং শিয়াওজু'র কাছে ০-২ ফলে হেরে সোনা জিততে পারলেন না ৷ স্বর্ণপদক ম্যাচের দু'টি রাউন্ডেই০-৫ ফলে হারলেন ভারতীয় প্রতিযোগী ৷ তাতে অবশ্য ইতিহাস তৈরি বাধা হয়নি তাঁর ৷
জাপানের মাটিতে মহিলাদের ৬০ কেজি স্য়ান্ডা ক্যাটেগরিতে পোডিয়াম ফিনিশ করলেন তিনি ৷ এর আগে ২০১৮ জাকার্তা এশিয়াডে ব্রোঞ্জ এবং ২০২২ সালে হ্যাংঝৌ এশিয়াডে রুপো জিতেছিলেন। এবারও পদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন।
রোশিবিনার এই পদক জয়ের পথ সহজ ছিল না। পাতিয়াালা ক্যাম্প চলাকালীন ট্রায়ালে তিনি তরুণ অ্যাথলিট দিব্যাংশী চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন। তবে পরবর্তীতে দিব্যাংশী চোটের কারণে ছিটকে গেলে ভারতীয় দলে রোশিবিনার সুযোগ মেলে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দিব্যাংশী তাঁর বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ আনলে চরম বিতর্কের সৃষ্টি হয়। এক সোশাল মিডিয়া পোস্টে দিব্যাংশী দাবি করেছিলেন, তাঁর পরিবারও যে এই নির্যাতনের শিকার হয়েছে, ৷ এমনকী চিকিৎসকেরা অনুমতি দেওয়ার পরেও তাঁকে ষড়যন্ত্র করে এশিয়াডের দল থেকে বাদ দেওয়া হয়েছে ৷ এমনও ইঙ্গিত করেছিলেন তিনি ৷
পদক জিতে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রোশিবিনা। তাঁর কথায়, রোশিবিনা বলেন, ‘এশিয়ান গেমসে আসার ঠিক আগে খুব মানসিকভাবে খুব স্বস্তিতে ছিলাম না। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি। ট্রায়ালে বাদ পড়ার পর দল ছাড়ার মাত্র কয়েক দিন আগে আমি জানতে পারি যে আমাকে যেতে হবে। যদি একটু বেশি সময় পেতাম, তবে হয়তো পারফরম্যান্স আরও ভালো হতো।’
















