অবসর আগেই ঘোষণা করেছেন। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে বর্ণাঢ্য ও গৌরবময় আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানবেন মেসি ।ম্যাচের আয়োজনে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।   এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে ২০২২-এ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে সেই ম্যচে আমন্ত্রণ জানানো হবে। থাকবেন তাঁদের পরিবারও। যাঁরা আর্জেন্টিনাকে সমর্থন করেন এবং ভালবাসেন, তাঁদের কাছে একটি অবিস্মরণীয় ম্যাচ হতে চলেছে বলে দাবি করা হয়েছে।  এই ম্যাচে কেমন জার্সি পরে খেলবেন মেসি তা প্রকাশ্যে আনলেন। 

একটি ভিডিয়ো পোস্ট করে এই বিষয়ে জানান মেসি। ভিডিওতে দেখা গিয়েছে,  সোফার উপরে আর্জেন্তিনার পতাকার রঙে বানানো এক জোড়া বুট রাখছেন মেসি। ডান পাশে রাখা আর্জেন্তিনা দলে তাঁর ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেই জায়গায় নতুন একটি জার্সি রাখেন মেসি। নতুন ১০ নম্বর জার্সিটি মেসিরই, তবে দেখতে অন্য রকম। সোনালী রঙের ১০ নম্বর লেখা।

ভিডিয়ো মেসি লিখেছেন, ‘‘শেষ ম্যাচ। সারা জীবনের স্মারক হিসাবে রেখে দেওয়ার জার্সি।’’ জার্সিটির সামনেটা কেমন দেখতে, তা প্রকাশ করা হয়নি।

আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে স্কালোনির দল মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিরুদ্ধে শুরু হবে তাদের অভিযান। এরপর ৩ অক্টোবর বুয়েনস আয়ার্সে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুটি ম্যাচে দর্শকাসনে থাকলেও ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ম্যাচে দেশের জার্সিতে শেষবারের মতো নামবেন মেসি।সেই সঙ্গে  এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। আর্জেন্টিনাকে দু হাত ভরে সাফল্য দিয়েছেন মেসি। এবার বর্তমান থেকে প্রাক্তনী হয়ে যাবেন নীল সাদার রাজপুত্র।