অশ্বিনের শুরুতেই বৃষ্টির মধ্যেই কলকাতার আকাশে বাতাসে পুজোর গন্ধ।  শারদীয়ার  মরশুমের আগে কলকাতায় হতে চলেছে ফুটবলের মহোৎসব। আগামী অক্টোবর মাসের শুরুতেই দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে ভারতীয় ফুটবলের মক্কায়। আগামী ৩ ও ৬ অক্টোবর ব্রাজিল এবং উরুগুয়ে বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দেশ খেলতে আসছে কলকাতায়। প্রতিপক্ষ অন্য কোন দেশ নয়, ভারত। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর  অন্যতম বড় স্পোর্টস ইভেন্ট হতে চলেছে এই ২ম্যাচ। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এই ম্যাচের জন্য।

 ব্রাজিল ম্যাচে দলের থাকছেন একাধিক মহাতারকা।  ভিনিসিয়াসদের জন্য একাধিক বন্দোবস্ত করতে চলেছে রাজ্য সরকার। ম্যাচের আগের দিন( ২ অক্টোবর) রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রাজিল দলের জন্য আয়োজন করা হচ্ছে নৈশভোজ। পাশাপাশি ম্যাচের দিন মাঠে থাকছে তাদের নিয়ে বিশ্বাস ভাবনা। বুধবার মোহনবাগান মাঠে এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। 

 তিনি জানিয়েছেন, ব্রাজিল দলে একাধিক ব্যালেন ডি 'ওর তালিকার নাম থাকা ফুটবলার আছেন। ফলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। অতিথিদের জন্য আমরা সবসময় ভালো কিছু ব্যবস্থা রাখতে চাই। এই দুটি ম্যাচের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ম্যাচের আগের দিন রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রাজিল এবং উরুগুয়ে দলের জন্যই নৈশভোজে ব্যবস্থা।  একই সঙ্গে ম্যাচের দিনও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এই দুটি দলের জন্য।

পাশাপাশি টিকিটের চাহিদা প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রী বলেন, টিকিটের চাহিদা নেই বলে যে প্রচার হচ্ছে তার ঠিক নয়। ৩ তারিখেই সবাই দেখতে পাবেন টিকিটের চাহিদা কতটা ছিল।  আমরা এই প্রথমবার অন্য কোন দেশে গিয়ে নয়। নিজেদের দেশেই ভারতের সঙ্গে ব্রাজিলের ম্যাচ দেখতে পাব। মেন ইন ব্লুর জন্য গলা ফাটাতে পারব। 
 ভারতকে যদিও হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল কোচ কার্লো  অ্যান্সেলোত্তি।  তিনি বলেন, "সারা বিশ্বজুড়েই ব্রাজিলের সমর্থক ছড়িয়ে রয়েছে। ভারতে খেলতে যাওয়া আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে। শুধু সেখানে থাকা ব্রাজিল সমর্থক নয়, সামগ্রিকভাবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্যও বটে."