পদক জয় দিয়েই এশিয়ান গেমসে বুধবারের সকালটা শুরু করল ভারত। মানু ভাকেররে ব্যর্থতার দিনে উজ্জ্বল ভারতীয় শুটিং দল।  শটগান রেঞ্জে নিজেদের আধিপত্য প্রমাণ করলেন ভারতীয় শুটাররা। পুরুষ ও মহিলা—উভয় স্কিট টিম ইভেন্ট এল  দুটি ব্রোঞ্জ পদক।  রাইফেল ও পিস্তলের এর আগে পদক আসে।

সাম্প্রতিক সময়ে কোনও আন্তর্জাতিক ইভেন্টে ভারতীয় শুটারদের থেকে থাকে সব থেকে বেশি পদকের প্রত্যাশা।  চলতি এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের সাফল্য চমকপ্রদ। বুধবার সকালে আরও একবার দেশকে গর্বিত করলেন শুটাররা। 

 

পুরুষদের স্কিট ইভেন্টে লড়াই হল হাড্ডাহাড্ডি। ভারতের মাইরাজ আহমেদ খান, তরুণ তারকা অনন্তজিৎ সিং নারুকা এবং ভবতেগ সিং গিলের জুটি নির্ধারিত রাউন্ড শেষে মোট ৩৪৬ পয়েন্ট সংগ্রহ করেন। প্রতিপক্ষ কাজাখস্তান দলেরও একই পয়েন্ট ছিল, ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। এরপর টাইব্রেকারের শুট-অফে প্রতিপক্ষকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন ভারতীয় শুটাররা। মহিলা স্কিট টিম ইভেন্টে রায়জা ধিলোঁ, পরিনাজ ধালিওয়াল এবং মহেশ্বরী চৌহান ভারতকে এনে দেয় ৩৩১ পয়েন্ট। মহিলারাও ব্রোঞ্জ জেতেন। এর আগে শুটিংয়ে দলগত ব্যক্তিগত ইভেন্টে রুপো ব্রোঞ্জ দুইই এসেছিল।

প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন মানু ভাকের। নাগোয়ায় বুধবার শুটিং রেঞ্জে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল মনুকে। প্রথম ১০ রাউন্ডের শেষে ছিলেন পঞ্চম স্থানে। সেখান থেকে পিছিয়ে যান। একবার কোনও রকমে বাদ পড়া থেকে বাঁচেন। কিন্তু শেষরক্ষা হয়নি। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ফাইনালে পদকের দৌড়ে থেকেও শেষ পর্যন্ত শূন্যহাতে ফিরতে হলো ২৪ বছর বয়সি এই ভারতীয় শুটারকে। আট প্রতিযোগীর ফাইনালে ১৮তম শটের মুখে ১৮১.১ পয়েন্ট তুলে পঞ্চম স্থানে থেকে ছিটকে গেলেন তিনি। ২০২২-র এশিয়াডে ২৫ মিটার এয়ার পিস্তলে সোনা জিতে ছিলেন। তারপর প্যারিস অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য।