ঘোষিত হল আসন্ন আইএসএলেরর (ISl) প্রথম দফার সূচি। আগামী ১০ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন থেকেই এই লিগ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচ বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি। সবুজ মেরুন শিবির মাঠে নামবে ১২ অক্টোবর, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দুর্গাপুজোর মধ্যেই।

শনিবার প্রকাশিত আই এস এল এর সূচি অনুযায়ী প্রথম লেগে ৭৮ টি ম্যাচ হবে। দেবিপক্ষে গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১২ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল মাঠে নামবে ১৮ অক্টোবর। জানা গেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর খেলা থাকার কারণে আইএসএলে মোহনবাগান দুটো ম্যাচ খেলে ফেলার পর টুর্নামেন্টের লড়াইয়ের ময়দানে দেখা যাবে লাল হলুদ শিবিরকে। ২৯ নভেম্বর (রবিবার)ISL-র প্রথম ডার্বি। তবে কলকাতায় প্রথম ম্যাচ হবে অক্টোবরেই।

মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি: 

কবে কোথায় কোন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট-

  • • ১২ অক্টোবর : নর্থ ইস্ট ইউনাইডেট (গুয়াহাটি)
  • • ১৬ অক্টোবর: স্পোর্টিং ক্লাব দিল্লি (দিল্লি)
  • • ২৬ অক্টোবর: চেন্নাইয়ন এফসি (কলকাতা)
  • • ৩১ অক্টোবর: পঞ্জাব এফসি (কলকাতা)
  • • ৫ নভেম্বর: ওড়িশ এফসি (কলকাতা)
  • • ২২ নভেম্বর: চার্চিল ব্রাদার্স (গোয়া)
  • • ২৯ নভেম্বর: ইস্টবেঙ্গল (কলকাতা)
  • • ৫ ডিসেম্বর: ইন্টার কাশী (ভেন্যু অনিশ্চিত)
  • • ৯ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি (কলকাতা)
  • • ১৭ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি (মুম্বই)
  • • ২২ ডিসেম্বর: এফসি গোয়া (গোয়া)
  • • ১০ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স (কলকাতা)

কবে কোথায় কার বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল-

  • • ১৮ অক্টোবর: চার্চিল ব্রাদার্স (গোয়া)
  • • ২৩ অক্টোবর: ইন্টার কাশী (জায়গা ঠিক হয়নি)
  • • ৭ নভেম্বর: চেন্নাইয়ন এফসি (চেন্নাই)
  • • ২০ নভেম্বর: স্পোর্টিং ক্লাব দিল্লি (কলকাতা)
  • • ২৯ নভেম্বর: মোহনবাগান (কলকাতা)
  • • ৪ ডিসেম্বর: পঞ্জাব এফসি (কলকাতা)
  • • ১৩ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি (মুম্বই)
  • • ১৭ ডিসেম্বর: বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু)
  • • ২১ ডিসেম্বর: নর্থ ইস্ট ইউইনাইটেড (কলকাতা)
  • • ৩ জানুয়ারি: ওড়িশা এফসি (কলকাতা)
  • • ৯ জানুয়ারি: এফসি গোয়া (কলকাতা)
  • • ১৬ জানুয়ারি: কেরালা ব্লাস্টার্স (কোচি)