ভারতের তথ্য প্রযুক্তির খাস তালুক  বেঙ্গালুরু (Bengaluru)। কিন্তু সেই শহরের ট্রাফিক  জ্যাম সমস্যা ফেলে অফিসযাত্রীদের। এবার ভারতে খেলতে এসে কর্ণাটকের রাজধানী শহরের ট্র্যাফিক জ্যামকে কাঠগড়ায় তুললেন পানামার কোচ টমাস ক্রিস্তিয়ানসেন (Panama coach Thomas Christiansen)। কাঠগড়ায় তুললেন পানামার কোচ টমাস ক্রিস্তিয়ানসেন। ভারতের বিরুদ্ধে ভালো খেলতে না পারার জন্য  শহরের ট্রাফিক  জ্যামকে দায়ী করলেন তিনি।

বেঙ্গালুরুতে পানামা দল ছিল রেনেসাঁ বেঙ্গালুরু রেস কোর্স হোটেলে। অনুশীলনের জন্য তাদের যেতে হচ্ছিল উত্তর বেঙ্গালুরুর সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্সের ফেজ-৩-এ। ম্যাচের দিন হোটেল থেকে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামের দূরত্ব ছিল মাত্র ৩-৪ কিলোমিটারের মতো। কিন্ত সেই পথ অতিক্রম করতে ২ ঘণ্টার বেশি সময় লেগে যায়। এতেই বিরক্ত পানামা কোচ।

ভারতের বিরুদ্ধে ম্যাচ ড্র করার পর  সাংবাদিক বৈঠকে পানামার হেড কোচ স্পষ্ট জানান, মাঠের লড়াইয়ে নামার আগেই তাঁদের মানসিক ও শারীরিক শক্তির একটা বড় অংশ শেষ হয়ে গিয়েছিল বেঙ্গালুরুর রাস্তায়। হোটেল থেকে স্টেডিয়ামে আসার পথে তীব্র ট্র্যাফিক জ্যামে আটকে টানা দুই ঘণ্টা তাঁদের টিম বাসে বসে থাকতে হয়।

আরও পড়ুন: পানামার বিরুদ্ধে ড্র, ব্রাজিল ম্যাচের আগে বাড়তি মোটিভেশন খালিদের দলের

পানামার কোচের কথায়,  “আমি এটাকে অজুহাত হিসাবে দেখতে চাই না। তবে বাসের মধ্যে  দু’ঘণ্টা বসে থাকাটা মোটেই সহজ কাজ না। তাছাড়া এখানে লজিস্টিক, পুরো ট্রাভেল রুট, পুরোটাই জটিল ছিল। আগামী দিনে এই ধরনের চুক্তি করার আগে আমাদের ভাবতে হবে। আমি অজুহাত দিচ্ছি না। কিন্তু আমাদের ফুটবলারদের আরও ভালো ব্যবস্থা প্রাপ্য। আবারও বলছি আমাদের পাঁচজন ফুটবলার প্রথমবার মাঠে নেমেছিল। অনুশীলনের সময় না পাওয়ায় এই ড্রয়ের পুরো দায় আমারই।”

 

এদিকে পানামার মতো শক্তিশালী প্রতিপক্ষের ড্র করে আত্মবিশ্বাসী ভারতীয় দল। সোমবার বেলা ১২.৩০ মিনিটে ভারতীয় দল আসছে কলকাতায়। আগামী ৩ তারিখ যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে নামবে খালিদ জামিলের দল।