এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দল আগেই সোনা জিতে নিয়েছে সোমাবার থেকে অভিযান শুরু করছে পরুষ দল। শ্রেয়স আইয়ারদের প্রতিপক্ষ আফগানিস্তান। সোমবার ভারতীয় সময় সকাল ১০টায় এই ম্যাচ। তবে আদৌও হবে কিনা তা প্রশ্ন আছে। সৌজন্যে আবহাওয়া। এর আগে শনিবার জাপান-নেপাল ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে ওঠে আফগানিস্তান।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ম্যাচের দিন ৯৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। যার ফলে ম্যাচ বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে যেতে পারে। সোমবারও যদি একই ঘটনা ঘটে, তাহলে সেমিফাইনালে উঠবে ভারতই।
টি-টোয়েন্টিতে ভারত র্যাঙ্কিংয়ের শীর্ষে। আফগানিস্তান আছে আছে ৬ নম্বরে। ফলে নিয়ম অনুসারে ক্রম তালিকায় এগিয়ে থাকা দলই সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে।
এর আগে ভারত জাপানের বিরুদ্ধে সানোতে একটি ম্যাচ খেলেছে। ৫ ওভারের সেই ম্যাচে সহজে জয় আসেনি। বৃষ্টি বিঘ্নি্ত ৫ ওভারের ম্যাচে জাপানকে মাত্র ২ রানে হারিয়েছিল ভারত। সানোর পিচে স্পিনারদের জন্য প্রচুর সুবিধা ছিল। কিন্তু নিশিনের মাঠ আলাদা।
তবে আপাতত বৃষ্টির কথা ভাবছে না ভারতীয় দল। তারা নিজেদের প্রস্তুতি ব্যস্ত। ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। শ্রেয়স আইয়ারের সঙ্গে আছেন তিলক ভর্মা, যশপ্রীত বুমরা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশীর মতো নামী ক্রিকেটাররা।
ম্যাচের আগের দিন শ্রেয়স বলেন, “শুধু আফগানিস্তান নয়, এশিয়ান গেমসে সব দলই ভাল। জাপান আমাদের বিরুদ্ধে লড়াই করেছে। কারণ, এখানে উইকেটের মান অতটা ভাল নয়। তবে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তার জন্য আমরা তৈরি।”
হরমনপ্রীতদের সৌজন্যে ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে ভারত প্রথম সোনা জিতেছিল। বলা ভাল ২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসে জেতার সোনা ধরে রেখেছিল। এবার দেখার ভারতীয় পুরুষ ক্রিকেট দল ২০২৩য়ে এশিয়ান গেমসের খেতাব ধরে রেখে আইচি নাগোয়াতে সোনা জিততে পারে কিনা?
















