এশিয়ান গেমসের(Asian Games) ক্রিকেটে সেমিফাইনালে ভারত। জাপানের কোরোগি স্পোর্টস পার্কে প্রবল বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত বনাম আফগানিস্তানের ম্যাচ। আইসিসি ক্রম তালিকায় এগিয়ে থাকার কারণে ম্যাচ না হওয়ায় সেমিফাইনালে চলে গেল শ্রেয়স আইয়াররা। নেপাল-শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীর সঙ্গে সেমিফাইনাল খেলবে ভারত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, ম্যাচের দিন ৯৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। যার ফলে ম্যাচ বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে যেতে পারে। সোমবারও সেটাই বাস্তবে পরিণত হল।নিশিনে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে। ফলে ভারতীয় দলের অনুশীলনেও সমস্যা হয়েছে। বৃষ্টির জেরে খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেটাই হল।
বৃষ্টি চলার কারণে ও আউটফিল্ড ভিজে থাকায় নিশিনের মাঠে ভারত ও আফগানিস্তানের মধ্যে নির্দিষ্ট কোয়ার্টারফাইনাল ম্যাচের টস করার ১৬ মিনিট আগেই আম্পায়াররা জানিয়ে দেন ম্যাচ হওয়া সম্ভব নয়টি-টোয়েন্টিতে ভারত র্যাঙ্কিংয়ের শীর্ষে। আফগানিস্তান আছে আছে ৬ নম্বরে। ফলে নিয়ম অনুসারে ক্রম তালিকায় এগিয়ে থাকা দলই সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিল।
বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ায় স্বাভাবিক ভাবেই মন খারাজ জাপানের ক্রিকেট প্রেমীদের। খারাপ আবহাওয়ার অনেক দর্শকই মাঠে হাজির হয়েছিলেন। শেষ আটের লড়াই পরিত্যক্ত হওয়ায় হতাশ তারা। ভারতীয় দলের টিম হোটেলে আসেন আইওএ প্রেসিডেন্ট পিটি উষা। তিনি শ্রেয়সদের শুভেচ্ছা জানান।
মঙ্গলবার কোয়ার্টারফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেপাল। ওই দু’দলের বিজয়ীর সঙ্গে বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবেন শ্রেয়স আইয়াররা। মঙ্গলবারও যদি ম্যাচ বৃ্ষ্টির জন্য ভেস্তে যায়, তাহলে হায়ার র্যাঙ্কিং টিম হওয়ার কারণে শ্রীলঙ্কাও সেমিফাইনালে পৌঁছে যাবে।
আরও পড়ুন: Asian Games: ৭ পদকের দিনেও সোনা অধরা, অ্যাথলেটিক্সে সাফল্য অব্যাহত ভারতের
হরমনপ্রীতদের সৌজন্যে ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে ভারত প্রথম সোনা জিতেছিল। বলা ভাল ২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসে জেতার সোনা ধরে রেখেছিল।এবার শ্রেয়সদের সামনে সোনা ধরে রাখার হাতছানি।
















