এশিয়ান গেমসের পদক বিতর্ক। লং জাম্পে সোনার হাতছাড়া হওয়ার জন্য চক্রান্তের অভিযোগ তুলেছে ভারতীয় অ্যাটলেটিক্স ফেডারেশন। ভারতীয় লং জাম্পার শৈলী সিংয়ের(Shaili Singh) দূরত্ব কম মাপার জন্য আয়োজকদের দোষ দিয়েছে ভারত। এর জন্য সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাওয়ার কথাও জানিয়েছে ভারতীয় অ্যাথলেটিক সংস্থা।
লংজাম্পের ইভেন্টে শৈলী সর্বোচ্চ ৬.৪২ মিটার লাফ দেন। এরপর চিনের প্রতিযোগী শেষ চেষ্টায় ৬.৪৬ মিটার লাফ দিয়ে তৃতীয় স্থানে উঠে আসেন। রূপো ও সোনাও হাতছাড়া হয় শৈলীর।
তবে দূরত্ব মাপার সময়েই আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ বাগবিতণ্ডা হয় ভারতীয় অ্যাথলিটের। চতুর্থ প্রয়াসে শৈলী ৬.৪১ মিটার লাফিয়েছিলেন বলে দেখানো হয়েছে। তবে শৈলীর মেন্টর অঞ্জু ববি জর্জের দাবি, যে আধিকারিক দূরত্ব মাপার দায়িত্বে ছিলেন তিনি অনেকটা দূরে দাঁড়িয়েছিলেন। ফলে সঠিক দূরত্ব মাপা হয়নি। ঠিকভাবে মাপা হলে সোনা জেতার কথা।
শৈলীর মেন্টর অঞ্জু ববি জর্জ জানিয়েছেন, যে দূরত্ব লাপিয়েছে তার থেকেও বেশি দূরে লাগিয়েছিল শৈলী। প্রথমে লেন্ডিং পিটের আধিকারিক তৈরির পায়ের চাপের দিকে ইঙ্গিত করেন পরে দুরে দাঁড়িয়ে থাকা এক আধিকারি এমন একটা অবস্থানে ইঙ্গিত করলেন অনেকটাই পেছন থেকে। সেই আধিকারিকের নির্দেশ অনুযায়ী দূরত্ব মাপা হয়। কিন্তু তিনি অনেকটাই দূরে দাঁড়িয়ে ছিলেন। নিয়ম অনুসারে, ল্যান্ডিং পিটের সবথেকে কাছে যিনি দাঁড়িয়ে থাকেন তিনি দূরত্ব মাপবেন। এই ক্ষেত্রে হয়েছে উল্টোটা।
এর পাশাপাশি অঞ্জু আরও দাবি করেন, ইভেন্টের পর আমাদের ডেকে একটি ভিডিও দেখানো হয় যার কোন অর্থই নেই। শৈলী কতদূর লাফিয়েছিল সেটা ভিডিও দেখে বোঝা সম্ভব নয়। আমরা পাশ থেকে নেওয়া ভিডিও দেখানোর দাবি করেছিলাম কিন্তু সেই আবেদন মান্যতা দেওয়া হয়নি। সঠিক দূরত্ব মাপা হলে শৈলী সোনা জিততে পারত। তাঁর প্রতি অবিচার করা হয়েছে আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাচ্ছি।
এ দিকে, শুটিংয়ে মহিলাদের ২৫ মিটার পিস্তলে রাহির একটি শটে স্কোরিং ঠিক মতো করা হয়নি বলে অভিযোগ।
















