ভারতীয় ফুটবলের মক্কায় সাম্বা ঝড়ের অপেক্ষা। মাঝে মাত্র একদিন তারপরই কলকাতায় আসছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-২ গোলে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জিতল ব্রাজিল। সেলেকাওদের হয়ে গোল করেন ভ্যান্ডারসন, রাফিনহা, ব্রুনো গুইমারেস ও ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ ড্র করার পাশাপাশি আরও বড় ধাক্কা খেল ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ের উরুর পেশিতে চোট পান রাফিনহা। যার ফলে হাফ টাইমেই তাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হয়। এখন দেখার, ভারতের বিরুদ্ধে যুবভারতীতে খেলতে পারেন কিনা এই সুপারস্টার উইঙ্গার।
ব্রাজিলের আগমন ঘিরে ক্রমেই তাতছে কলকাতা। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় আসার কথা ব্রাজিল দলের। তার আগে মঙ্গলবার ভারত ব্রাজিল ম্যাচ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, তথ্য সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন, ক্রীড়া দফতরের সচিব , বিধাননগর কমিশনারেটের দেবর্ষি দত্ত ।
শুধু ব্রাজিল ম্যাচ নয় আগামী ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। মহিলা দল রাশিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি কিশোর ভারতী থেকে যুবভারতীতে নিয়ে আসা হয়েছে। এই চার ম্যাচ ঘিরে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। উরুগুয়ে ও ব্রাজিল দুই দলই ভারতে চলে আসবে ২ অক্টোবরের মধ্যে। গান্ধী জয়ন্তীর সন্ধ্যায় ব্রাজিল দলের প্রতিনিধি এবং উরুগুয়ে দলের প্রতিনিধিদের নিয়ে রাজ্য সরকারের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই নৈশভোজে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রাজিল ম্যাচে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এর পাশাপাশি সব ঠিক থাকলে ম্যাচ দেখতে শহরে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও।
১ অক্টোবর শহরে পা রাখবে ব্রাজিল দল। ২ অক্টোবর বিকেলে যুবভারতীতে অনুশীলন করবে। তার আগে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা। তিন দলকে ‘স্টেট গেস্ট’ বা সরকারি অতিথির মর্যাদা দেবে রাজ্য সরকার। প্রত্যেক দলকে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বিশেষ উপহার। প্রতিটি দলের জন্য সচিব পদ মর্যাদার একজনকে নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। যাতে দলগুলোকে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়। প্রত্যেক দলের সঙ্গে থাকবেন একজন সিনিয়র আইএএস এবং আইপিএস অফিসার। মেসি ম্যাচ থেকে শিক্ষা নিয়েছে আয়োজকরা। জানা যাচ্ছে ব্রাজিল দল স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরে বাইপাশের ধারেই একটি পাঁচতারা হোটেলে থাকবে।
ম্যাচের দিনগুলো অতিরিক্ত বাস, মেট্রো চালানো হতে পারে দর্শকদের যাতায়াতের জন্য। সব মিলিয়ে ব্রাজিল উরুগুয়ে ম্যাচ দিয়েই ভারতীয় ফুটবলের মরা গাঙে জোয়ার আনতে চাইছে ফেডারেশন।
















