মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইস্যুতে একজোট বিরোধীরা। আগামিকাল বুধবার দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে যোগ দিয়ে মঙ্গলবারই রাজধানী পৌঁছে গিয়েছেন মমতা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee), দলের সাংসদ দোলা সেন (Dola sen) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। সেখানে গিয়ে ভ্যানিশ জি বলে ফের জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করেন দলনেত্রী।

আরও পড়ুন: ভোটার তালিকা নিয়ে ফের কমিশনের অন্দরেই প্রশ্ন, ECI- Net-এ বদল চেয়ে চিঠি মহারাষ্ট্রের সিইও-র

আগামিকাল ইন্ডিয়ার বৈঠকে যে জ্ঞানেশ ইস্যুতে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বিরোধীরা তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে জ্ঞানেশকে (Gyanesh Kumar) মোদির (Narendra Modi) হাতের পুতুল বলে নিশানা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। 

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি (Delhi) পৌঁছেই ইন্ডিয়া (INDIA) বৈঠক নিয়ে সাংবাদিদের উত্তর দেন,"যা কিছু বলার, আমি আগামিকালে বৈঠকেই বলব। আপনারা জানেন, আমাদের লক্ষ্য হল নির্বাচন কমিশন(Election Commission Of India)। এবং এই বৈঠকটি সেই পুরো সফটওয়্যার টিমের বিরুদ্ধে, যারা জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে।"

এরপরই জ্ঞানশ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো কটাক্ষ করে ভ্যানিশ জি, ভ্যানিশ জি বলেন। পাশপাশি ব্যাখ্যা দিয়ে জানান,"আপনারা জানেন, শুরু থেকেই আমি তাঁকে 'ভ্যানিশ' বলে ডাকছি।"

আরও পড়ুন: শেয়ারবাজারের লিস্টিং রুখতে টাটা ট্রাস্টসের মাস্টারস্ট্রোক! নোয়েলের চালে কি ঘুরবে খেলা

দেশজুড়ে ঝড় তুলেছে  সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন। বহুক্ষেত্রে কীভাবে দুই নির্বাচন কমিশনারের মতামত, আপত্তিকে অগ্রাহ্য করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কার্যত একতরফা সিদ্ধান্ত নিয়েছেন, তাই তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। তারপরই বিরোধীদের একেরপর এক প্রশ্ন তুলেছেন। আদৌ কি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্বচ্ছ এবং নিরপেক্ষাভাবে কাজ করছেন? কেন তিনি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীর মতামতকে বারবার অগ্রাহ্য করেছেন?