নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ছয়টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান (Milan Pradhan)। কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্দে তার জামিন মঞ্জুর করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সত্যের জয় হয়েছে মিথ্যে বেশিদিন টেকে না। বিজেপিকে নিশানা করে তোপ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের।
মঙ্গলবার মিলনের বিরুদ্ধে ছটি মামলায় আগামী ২০ শে অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মনজুর করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান জেলের বাইরে থেকে উপনির্বাচন লড়তে পারবেন কংগ্রেসপ্রার্থী। তবে পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত রোজ দুবার তাঁকে ফোন করতে পারবেন পুলিশ আধিকারিকরা। থানায় মোবাইল নম্বর জমা দিতে হবে মিলনকে। এরপরই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে শুভঙ্কর সাংবাদিকদের বলেন 'এই ঘটনায় প্রমাণ হয়ে গেল যে মিথ্যে বেশিদিন টেকে না। সত্যের জয় হয়েছে।' ভয় পেয়ে মিলনকে ফাঁসানোর যে চক্রান্ত করেছিল বিজেপি তাতে তারা ব্যর্থ, এমনটাই জানিয়েছে কংগ্রেস।
বিস্তারিত আসছে......
















