মায়ানমারে (Myanmar) ভয়াবহ বিমান হামলা (Airstrike)। সোমবার মায়ানমারের পসচিম রাখাইন বাজারে এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫০। আহত কমপক্ষে ৫৮ জন।

আরও পড়ুন: AI-গুজবে উজ্জয়িনীতে উত্তেজনা, পুলিশের নিশানায় ২০

এই হামলাটি মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের প্রায় ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পশ্চিম রাখাইন রাজ্যের কিয়াউকতাও (Kyauktaw) টাউনশিপে এই হামলা হয়েছে। এই মুহূর্তে এলাকাটিতে আরাকান আর্মির শাসন জারি রয়েছে। রাখাইনে চালানো বিমান হামলাগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ।

মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, দুপুরের দিকে একটি যুদ্ধবিমান স্থানীয় একটি বাজারের কাছে দুটি বোমা ফেলে। নিহতদের মধ্যে বিক্রেতা, ক্রেতা ও পথচারীরা রয়েছেন এবং আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।

২০২১ সালে সু কি-র নির্বাচিত সরকারকে সরিয়ে সেনাবাহিনীর শাসন শুরু হওয়ার পরে থেকেই উত্তপ্ত মায়ানমার। সেনাশাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে একাধিক সময়ে বিক্ষিপ্ত হয়েছে মায়ানমার। উত্তপ্ত হয়েছে রাখাইনও। 

আরও পড়ুন: হলফনামা নিয়ে কংগ্রেসের আপত্তি খারিজ, হাইকোর্টে স্বস্তিতে বিজেপি প্রার্থী হাসিরানি

২০২৩ সাল থেকে রাখাইন শাসন করছে আরাকান আর্মি। এই অঞ্চলে একাধিক ক্যাম্পও রয়েছে আরাকান আর্মির। ২০২৩ সালের পর থেকে একাধিক বার নানা সময়ে আক্রমণ হয়েছে রাখাইনে। গত বছরের ডিসেম্বরে ম্রুক ইউ নামে একটি এলাকায় এক হাসপাতালে এমনই এক এয়ার স্ট্রাইক হয়। তাতে ৩৪ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৮০ জন।